• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা BATB workers in Kushtia demand permanent jobs, threaten nationwide blockade ৩৬ জুলাই গ’ণ’অ’ভ্যু’ত্থা’ন দি’ব’স উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় আইনজীবী স’মা’বে’শ কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সা’ফ’ল্যের ধারাবাহিকতা অ’ব্যা’হ’ত চাকরি স্থা’য়ীক’রণের দা’বি’তে বিএটিবি শ্রমিকদের সং’বা’দ স’ম্মে’ল’ন, ক’ঠো’র ক’র্ম’সূ’চির হুঁ’শি’য়া’রি থানার ভেতর সিআইডি কর্ম’কর্তা’কে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র  কুষ্টিয়া সদর উপজেলায় চলতি বছরের উ’ন্ন’য়ন প্র’ক’ল্পে নতুন গ’তি, জ’নক’ল্যা’ণমূলক কাজে প্রশং’সি’ত উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ হাসপাতালে ই’য়াবা ও মা’দ’ক সে’ব’নের স’রঞ্জা’মসহ চিকিৎসক আ’ট”ক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানের, কোনো শিক্ষার্থীই পা’স করতে পারেনি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২ দশমিক ২৫

৩৬ জুলাই গ’ণ’অ’ভ্যু’ত্থা’ন দি’ব’স উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় আইনজীবী স’মা’বে’শ

notuntimes / ২১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া কোর্ট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ অন্যায়, দুঃশাসন, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমেছিল। যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন, আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। একজন আইনজীবী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা। কোনো অপশক্তি যেন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অ্যাডভোকেট অপু বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে হবে। দেশ ও জনগণের স্বার্থে আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এবং প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার পাবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া কোর্টের জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মুনিরসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!