গাংনী সীমান্তে রা’স্তা’র কাজে বা’ধা দে’য়ার চে’ষ্টা বিএসএফের
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী সীমান্তে হেয়ারিং বন্ড রাস্তার কাজে বাধা দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।তবে বিষয়টি বাধা নয় আপত্তি জানিয়েছে বলে জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি(এসইউপি, পিএসসি, জি)।
রোববার দুপুর ১২ টার দিকে কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭ এস এলাকার ৮ কবর যাওয়ার রাস্তা হেয়ারিং বন্ড কাজ করার সময় নদীয়া জেলার গান্ধীনা বিএসএফ ক্যাম্পের তিনজন সদস্য এসে বাধা দেয়ার চেষ্টা করে।
স্থানীয়রা জানান, বিএসএফ কোন কাজেই সফল হচ্ছে না।প্রতিটা কাজেই তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে।কারণ অন্যায় ভাবে কোন কিছু করতে গেলে কখনো সফল হওয়া যায় না।আর তারা সেই কাজগুলোই করছে।আজকেও তারা রাস্তার কাজে বাধা দেয়ার চেষ্টা করেছিল।কিন্তু বিজিবির সাথে গ্রামের জনগণ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম বলেন, কাজীপুর বিজিবি ক্যাম্প থেকে সীমান্তে ৮ কবর পর্যন্ত মাটির রাস্তায় কৃষি পণ্য বহন সহ জনসাধারণকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি হেয়ারিং বন্ড করা হচ্ছে। কাজ চলমান অবস্থায় বিএসএফের কয়েকজন সদস্য বাধা প্রদান করার চেষ্টা করে।তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কাজিপুর ইউপি চেয়ারম্যান মু. আলম হুসাইন বলেন, রাস্তাটি সীমান্ত এলাকা হওয়ার কারণে যতবার এইচবিবি করণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে ততবার বিএসএফ বাধা দিয়েছে।
তিনিব আরও বলেন, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে এই আট কবরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি(এসইউপি, পিএসসি, জি) বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা তৈরি করতে গেলে উভয় দেশের প্রতিনিধিদের বসে পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়।তবে রাস্তা নির্মাণ কাজে বাধা দেয়ার বিষয়টি সঠিক নয়।রাস্তার কাজে বিএসএফ আপত্তি জানিয়েছে।