• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঁ’চা ডিম দেয়ার অ’ভি’যো’গ মেহেরপুরে গাঁজার গাছসহ গাঁজাচষী আ’ট’ক মা’ন’বপা’চা’র ও দু’র্নী:তি’বি’রো’ধী কঠোর অবস্থান নেওয়ায় অ’তিরিক্ত এসপিকে ফাঁ’সা’তে না:রী সহকর্মীর নাম ব্যবহার করে ভু’য়া অভিযোগ সরকারি পুকুর ভ’রা’ট করে ভবন নি’র্মা’ণে’র অ’ভি’যো’গ বা’স’চা’পা’য় স্কু’লশি’ক্ষা’র্থী নি”হ”ত, বাবা আ’হ’ত দৌলতপুরে বিজিবির পৃ’থক অ’ভি’যা’নে বি’পুল প’রি’মাণ মা’দ’ক ও চো’রা’চা’লা’নী মা’লা’মাল উ’দ্ধা’র শৈলকুপায় প্র’তি’প’ক্ষে’র হা’ম’লা’য় আ”হ’ত একজনের মৃ”ত্যু দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন রামপালে চিপস খেয়ে ১২ শি’ক্ষা’র্থীর অ’সু’স্থে’র ঘ’টনায় ভ্রা’ম্যমান আ’দাল’তে দোকান ব’ন্ধ  কুষ্টিয়ায় ৬ জনকে হ”ত্যা জাসদ নে’তা হাসানুল হক ইনুর ১০ বছরের কা’রা’দ’ণ্ড

মেহেরপুরের মুজিব নগরে ৭ জনকে বিএসএফের পু’শ’ই’ন চে’ষ্টা, রু’খে দি’ল বিজিবি ও গ্রা’মবাসী 

notuntimes / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মেহেরপুরের মুজিব নগরে ৭ জনকে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ৭জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার ভোরে মুজিব নগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ হয় বিএসএফ।

স্থানীয়রা জানান, বিএসএফ সব সময় চেষ্টা করছে পুশইনের। বিএসএফ পুশইনের চেষ্টা করছে আমরা তা ব্যর্থ করছি।পুশইন ঠেকাতে বিজিবির সাথে গ্রামবাসী আছে এবং থাকবে।আজকেও ভারতের নদীয়া জেলার তেহট্টি থানার নিউ পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশের নাজিরাকোনা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।বিষয়টি বুঝতে পেরে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।

তারা আরও জানান, বিএসএফ মুজিবনগর, কাজীপুর শেওড়াতলা সহ যে সকল সীমান্ত রয়েছে ওই সকল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে।তাদের পুশইনের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করেছিল।কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সীমান্তের শুন্য রেখা থেকে তাদের ফেরত নেয়।আমাদের বিজিবি সব সময় নজরদারি রাখছে পুশইন ঠেকাতে।তাছাড়া আমাদের সাথে স্থানীয় গ্রামবাসী সার্বিক সহযোগিতা করছে।

উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন, ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭, ধলা সীমান্তে ৩জন ও কাজিপুর সীমান্তে ২জনকে পুশইনোর চেষ্টা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!