• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শাপলা চত্বর হ’ত্যা’কা’ণ্ডে আ’সা’মি হচ্ছেন ইনু এ’আই দিয়ে তৈ’রি ভু’য়া প্র’বে’শপ’ত্র দিয়ে পরীক্ষায় অং’শ নে’য়া’র চে’ষ্টা, দুজনের শা’স্তি জুনে ৪৭ জন সাংবাদিক নি’র্যা’ত’ন ও হ’য়রা’নির শি’কা’র রা’জ’নৈতিক স’হিং’স’তা ও মবে খু’ন ৪০ জন গাংনীতে প’চা ডিম কা’ন্ডে উ’ল্টো শো’ক’জ খেলেন প্রধান শিক্ষক নে’শা ছাড়তে কা’রাদ’ণ্ডে’র দা’বি নিয়ে তিন দ’ফায় ইউএনওর কার্যালয়ে মা’দ’কা’স’ক্ত ব্য’ক্তি দৌলতপুরে পুলিশের  অ’ভি’যা’নে মা”দ”ক ও অ”স্ত্র,গুলি  সহ যুবক আ”ট’ক শিক্ষকদের ভোটে দাঁ’ড়া’নোর আ’গে চাকরি ছা’ড়’তে হবে: শিক্ষামন্ত্রী  ব্যাগভর্তি সরকারি আবেদনপত্র ও এনআইডি নিয়ে ইউএনও কা’র্যা’ল’য়ে, জ’রি’মা’না ৫০০ টাকা গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঁ’চা ডিম দেয়ার অ’ভি’যো’গ মেহেরপুরে গাঁজার গাছসহ গাঁজাচষী আ’ট’ক

এ’আই দিয়ে তৈ’রি ভু’য়া প্র’বে’শপ’ত্র দিয়ে পরীক্ষায় অং’শ নে’য়া’র চে’ষ্টা, দুজনের শা’স্তি

notuntimes / ১৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া প্রবেশপত্র দিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার চেষ্টা করতে গিয়ে এক শিক্ষার্থী ও তার সহযোগীকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার সহযোগী ইনজামুল হক (১৯)।

কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, তাসফিয়া রহমান জান্নাত তার এক পরিচিত যুবকের সহযোগিতায় এআই ব্যবহার করে একটি ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি করেন এবং তা দিয়ে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় অ্যাডমিট কার্ডে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। এতে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে বোর্ড থেকে নিশ্চিত করা হয় যে অ্যাডমিট কার্ডটি সম্পূর্ণ ভুয়া। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাসফিয়া রহমান জান্নাত এআই প্রযুক্তির মাধ্যমে তার সহযোগীর সহায়তায় একটি জাল প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার চেষ্টা করেন। কলেজ কর্তৃপক্ষের তৎপরতায় তিনি ধরা পড়েন। তদন্তে জানা যায়, ভুয়া প্রবেশপত্র তৈরিতে ইনজামুল হক তাকে সহায়তা করেছেন।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবেন না এ মর্মে তাদের কাছ থেকে কঠোর মুচলেকা নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!