• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মে’য়েকে তু’লে নিয়ে বি’য়ে, হু’ম’কি-অ’প’মা’নে বাবার আ’ত্ম’হ’ত্যা’র অ’ভি’যো’গ ইউরোপের ‘অ’ভি’শা’প’ থেকে মু’ক্তি মি’লবে ব্রাজিলের? মায়ের ধ’র্ষ’ক’কে গ’লা কে’টে হ”ত্যা করলো চার ছেলে বাগেরহাটের রামপালে ১১ দ’লীয় জো’টের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ সরকারি অ’নুষ্ঠা’নে’র ব্যা’নার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্য’ব’হার করা যা’বে না সা’লিশ বৈ’ঠ’কে বৃ’দ্ধকে গু”লি ঝিনাইদহে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ্আমলা পুলিশ ক্যাম্পের অ’ভি’যা’নে ১২ ঘন্টার মধ্যে চো’রা’ইমা’ল উ’দ্ধা’র ও ২ জন আ’ট’ক ই’তি’হা’স বলছে এবার চ্যা’ম্পিয়ন হবে ব্রাজিল কেপ ভার্দে রূপকথার ইতি, ঘাম ঝরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ঝিনাইদহে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

notuntimes / ২২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঝিনাইদহে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

সালাম হোসেন, ঝিনাইদহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ সদর উপজেলার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার আলহেরা পাড়ায় জেলা জামায়াতের হলরুমে আয়োজিত এ শিবিরে উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে প্রায় ২০০ জন রুকন অংশগ্রহণ করেন। ঝিনাইদহ সদর উপজেলা আমীর ড. মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলী আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মোঃ আবু বকর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। এছাড়া বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আওয়াল, সহকারী সেক্রেটারি আবদুল হাই, অ্যাডভোকেট ইসমাইল হোসাইন, আলমগীর হোসাইন ও কুদরতুল্লাহ। প্রধান অতিথি বলেন, একজন রুকনকে তাকওয়া, জ্ঞান, আমল ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।শনিবার সকাল থেকে শুরু হওয়া এই রুকন শিক্ষা শিবির শেষ হবে রবিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!