• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মে’য়েকে তু’লে নিয়ে বি’য়ে, হু’ম’কি-অ’প’মা’নে বাবার আ’ত্ম’হ’ত্যা’র অ’ভি’যো’গ ইউরোপের ‘অ’ভি’শা’প’ থেকে মু’ক্তি মি’লবে ব্রাজিলের? মায়ের ধ’র্ষ’ক’কে গ’লা কে’টে হ”ত্যা করলো চার ছেলে বাগেরহাটের রামপালে ১১ দ’লীয় জো’টের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ সরকারি অ’নুষ্ঠা’নে’র ব্যা’নার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্য’ব’হার করা যা’বে না সা’লিশ বৈ’ঠ’কে বৃ’দ্ধকে গু”লি ঝিনাইদহে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ্আমলা পুলিশ ক্যাম্পের অ’ভি’যা’নে ১২ ঘন্টার মধ্যে চো’রা’ইমা’ল উ’দ্ধা’র ও ২ জন আ’ট’ক ই’তি’হা’স বলছে এবার চ্যা’ম্পিয়ন হবে ব্রাজিল কেপ ভার্দে রূপকথার ইতি, ঘাম ঝরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

মায়ের ধ’র্ষ’ক’কে গ’লা কে’টে হ”ত্যা করলো চার ছেলে

notuntimes / ৩০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মায়ের ধ’র্ষ’ক’কে গ’লা কে’টে হ”ত্যা করলো চার ছেলে

মায়ের ধর্ষককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীতে। আজ ৫ জুলাই রোববার সকালে নগরীর একটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দুপুরে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে।

নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে নিহত রাজিব আহমেদ রুবেল। তিনি ঘটনাস্থলের এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

এলাকাবাসী পুলিশ সূত্রে জানা যায়,নিহত রাজিব আহমেদ রুবেল এক মাস আগে ময়মনসিংহ নগরীর একটি এলাকায় বাসা ভাড়া নিয়েছিলেন। সেখানে তিনি চার বন্ধুকে নিয়ে থাকতেন। তাঁর ওই বন্ধুরা সবাই আপন ভাই। গত শুক্রবার তাঁদের মা ওই বাসায় গেলে তাঁকে ধর্ষণ করেন রুবেল। সে সময় ওই চার ভাইয়ের কেউই বাসায় ছিলেন না। গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ওই নারীকে। এরপর রুবেলকে হত্যা করেন ওই সহদরেরা। হত্যাকাণ্ডের বিষয়টি স্থানীয় বাসিন্দারা বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ‘গতকাল ৪ জুলাই শনিবার এক নারী ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। যত দূর জানতে পেরেছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে তাঁকে (রুবেল) গলা কেটে হত্যা করেছে।’

আজ দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারী ও তাঁর দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন বলে আরও জানিয়েছেন সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল।

ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

আমরা কিছু তথ্য পেয়েছি এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!