• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া কারাগারে যা’ব’জ্জী’বন সা’জা’প্রা’প্ত কয়েদির মৃ”ত্যু মেসির-রোমেরোর গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অ’ভি’যো’গ  দৌলতপুরে কৃষকদের মা’ঝে সরকারি সহায়তা বি’ত’রণ ও তিন দিনের ফল মেলা উ’দ্বো’ধন  ঝিনাইদহের ১০ বছরের শি”শু ফাতেমা বাঁ’চ’তে চায়! আসুন, আমরা তার পাশে দাঁ’ড়া’ই গাংনীতে কচা গাছের ফল খে’য়ে অ’সু’স্থ ১৪ শি’শু গাংনীতে লো’ড’শে’ডিং বি’পা’কে এইচএসসি পরীক্ষার্থী কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে জি’ম্মি রো’গীরা : ভো’গা’ন্তি চ’রমে কুষ্টিয়ায় বই পড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধনকালে ডিসি তৌহিদ বিন-হাসান দেশে এখনো সন্ত্রাস চাঁদাবাজী দূর্ণীত বন্ধ হয়নি। সর্বত্র মাদকের সয়লাব, মাদক মহামারি আকার ধারন করেছে – কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

কুষ্টিয়ায় বই পড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধনকালে ডিসি তৌহিদ বিন-হাসান

notuntimes / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় বই পড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধনকালে ডিসি তৌহিদ বিন-হাসান

কুষ্টিয়ার জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে, শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করার লক্ষ্যে “বই পড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন” করা হয়েছে। ৬ জুলাই সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া’র আয়োজনে, বিদ্যালয়টির হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন বই জ্ঞানের প্রদীপ। বই পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি বই পড়বে সে তত আলোকিত হবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের ক্ষেত্রে বিকাশ ঘটবে । শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃষ্টিশীল কাজে যাতে মনোনিবেশ করে সে দিকে সবারই লক্ষ্য রাখা উচিত। তিনি আরও বলেন বই পড়লে মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। সমগ্র জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। ক্রমান্বয়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া প্রতিযোগিতার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড সহ নানাবিধ সৃজনশীল কার্যক্রম হাতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!