• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া কারাগারে যা’ব’জ্জী’বন সা’জা’প্রা’প্ত কয়েদির মৃ”ত্যু মেসির-রোমেরোর গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অ’ভি’যো’গ  দৌলতপুরে কৃষকদের মা’ঝে সরকারি সহায়তা বি’ত’রণ ও তিন দিনের ফল মেলা উ’দ্বো’ধন  ঝিনাইদহের ১০ বছরের শি”শু ফাতেমা বাঁ’চ’তে চায়! আসুন, আমরা তার পাশে দাঁ’ড়া’ই গাংনীতে কচা গাছের ফল খে’য়ে অ’সু’স্থ ১৪ শি’শু গাংনীতে লো’ড’শে’ডিং বি’পা’কে এইচএসসি পরীক্ষার্থী কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে জি’ম্মি রো’গীরা : ভো’গা’ন্তি চ’রমে কুষ্টিয়ায় বই পড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধনকালে ডিসি তৌহিদ বিন-হাসান দেশে এখনো সন্ত্রাস চাঁদাবাজী দূর্ণীত বন্ধ হয়নি। সর্বত্র মাদকের সয়লাব, মাদক মহামারি আকার ধারন করেছে – কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে জি’ম্মি রো’গীরা : ভো’গা’ন্তি চ’রমে

notuntimes / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে জিম্মি রোগীরা : ভোগান্তি চরমে

কুষ্টিয়ার আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা। কর্মকর্তা-কর্মচারি আর দালাল সিন্ডিকেটের হাতে জিম্মি রোগী ও স্বজনরা। সরকারি হাসপাতাল হলেও এখানে টাকার বিনিময়ে নিতে হয় চিকিৎসা, আবার অনেক সময় টাকা দিয়েও মেলেনা সেবা। অভিযোগ রয়েছে, কমিশনের বিনিময়ে পরীক্ষাসহ চিকিৎসা নিতে রোগীদের পাঠানো হয় বেসরকারি প্রতিষ্ঠানে। এতে রোগীদের গুনতে হয় বাড়তি টাকা, পড়তে হয় চরম ভোগান্তিতে।

এ বিষয়ে চিকিৎসা নিতে আসা কুষ্টিয়ার জগতি এলাকার আফিয়া আক্তারের বলেন , দাতের চিকিৎসা নিতে এসেছিলেন কুষ্টিয়ার আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালে। টিকিট কেটে যান ৯ নাম্বার রুমের চিকিৎসক ডাক্তার রাজিব হাসানের কাছে। তবে সেখানে চিকিৎসার বদলে হাতে ধরিয়ে দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠানের ঠিকানা লেখা একটি কাগজ। বলা হয় সেখানে গিয়ে চিকিৎসা নিতে। তারমত এখানে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগীরই একই অভিযোগ। ঠিকমত মেলেনা চিকিৎসসা সেবা, পরীক্ষা-নিরীক্ষাসহ সবকিছুই করতে হয় চিকিৎসক-কর্মচারিদের নির্দিষ্ট করে দেওয়া পছন্দের বেসরকারি প্রতিষ্ঠান থেকে।

তবে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী পাঠানোর অভিযোগ ওঠা চিকিৎসক রাজিব হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,হাসপাতালে সব ধরনের চিকিৎসা নেই। তাই রোগীদের সুবিধার্থেই এমন পরামর্শ দিয়ে থাকেন তারা।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান বলেন, যথাযথ প্রমান সাপেক্ষ অভিযোগ পেলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!