ইবি’র আব্দালপুরে ইজিবাইক ও ভ্যানের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১
তিতাস আহম্মেদঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন আব্দালপুর এলাকায় ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শাহপুর নতুন মসজিদের মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,৮ জুলাই বিকেল ৪:৩০ মিনিটের দিকে শাহপুর নতুন মসজিদের মোড় এলাকায় একটি ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানে থাকা যাত্রী হাসেম আলী গুরুতর আহত হলে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসেম আলী আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর বিশ্বাসপাড়ার বাসিন্দা ছিলেন।
বর্তমানে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।