• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’ট’নার শিকার ব্যক্তির বি”চ্ছি”ন্ন পা গা”য়ে’ব কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব গাংনীতে গরু বোঝাই ট্রলি উ’ল্টে নি”হ”ত -১, আ’হ’ত-১০ যু’দ্ধ’বি’র’তি শে’ষ, ই’রানের সঙ্গে আর চু’ক্তি চাই না: ট্রাম্প ইবি ছাত্রদলে ন’তুন নে’তৃ’ত্বে মিথুন রাফিজ শিক্ষার্থী বা’ন্ধব রা’জ’নীতির অ’ঙ্গী’কা’র ইবি’র আব্দালপুরে ইজিবাইক ও ভ্যানের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১ গাংনীতে ১২ ঘন্টার মধ্যে চু’রি হওয়া স্ব’র্ণা’লংকার উ’দ্ধা’র,আ’ট’ক -১, প্রশাসনকে ধন্যবাদ দিলেন ভু’ক্ত’ভো’গী না’রী  কুষ্টিয়া কারাগারে যা’ব’জ্জী’বন সা’জা’প্রা’প্ত কয়েদির মৃ”ত্যু মেসির-রোমেরোর গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অ’ভি’যো’গ 

গাংনীতে গরু বোঝাই ট্রলি উ’ল্টে নি”হ”ত -১, আ’হ’ত-১০

notuntimes / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
oppo_0

গাংনীতে গরু বোঝাই ট্রলি উ’ল্টে নি”হ”ত -১, আ’হ’ত-১০

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই ট্রলিনিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে উজ্জল হোসেন (৩৬) নামের এক চালকের মৃত্যু হয়েছে।এঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালক উজ্জ্বল হোসেন(৩৫) মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৪৫), সাবদার আলী (৫০),রফিকুল ইসলাম(৫০), চকশ্যামনগরের কোবির হোসেন (৫০),ওসমান আলী(৪৮), ইসরাফিল হোসেন(৫০),যাদবপুরের নাজমুল হোসেন(৩৫), বামনপাড়ার রাজা হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৫), রাধাকান্তপুর গ্রামের লিটন আহমেদ (৩৫)।

আহত মেহেরপুর শহরের বামনপাড়ার শহিদুল ইসলাম বলেন, মেহেরপুর থেকে ১০ জন ট্রলি বোঝাই গরু নিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশুহাটে যাওয়ার পথে রাইপুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রলিচালক উজ্জল হোসেনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন।

প্রত্যক্ষদর্শী মুজাহিদুল ইসলাম বলেন, আমরা বাজারে দাঁড়িয়ে আছি এমন সময় একটি গরু বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই।গাড়িতে থাকা লোকজন ও গরু গাড়ির তলে পড়ে।স্থানীয় লোকজন একত্রিত হয়ে গাড়ি উঁচু করে লোকজনকে বের করে। এবং গরুগুলোকে দড়ি কেটে বের করা হয়।আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সারগিদুল ইসলাম জানান, একটি গরু বোঝাই গাড়ি উল্টে অনেকে আহত হয়েছে এবং একজন মারা গেছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান বলেন, উজ্জল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মারা গেছে। আহতদের বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গরু বোঝাই ট্রলি উল্টে উজ্জল হোসেন নিহত হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!