• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুয়াডাঙ্গায় নারীসহ দুই মা’দ’ক ব্য’ব’সা’য়ী গ্রে’ফ’তা’র: ১ বছরের কা’রা’দণ্ড  ই’য়াংস্টা’র ৯ গো’ল, লি’জে’ন্ড একাদশ ৫ গো’ল “‌পেশাজী‌বি সংগঠন উপ-সহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (প‌রিবা‌র প‌রিকল্পনা বিভাগ) কু‌ষ্টিয়া জেলা শাখার ক‌মি‌টি গঠন” মেহেরপুরে প্রা’ক্ত’ন শাশুড়িকে হ”ত্যা”র দা’য়ে জামাইয়ের যা’ব’জ্জী’বন কা’রা’দ’ন্ড কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’ট’নার শিকার ব্যক্তির বি”চ্ছি”ন্ন পা গা”য়ে’ব কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব গাংনীতে গরু বোঝাই ট্রলি উ’ল্টে নি”হ”ত -১, আ’হ’ত-১০ যু’দ্ধ’বি’র’তি শে’ষ, ই’রানের সঙ্গে আর চু’ক্তি চাই না: ট্রাম্প ইবি ছাত্রদলে ন’তুন নে’তৃ’ত্বে মিথুন রাফিজ শিক্ষার্থী বা’ন্ধব রা’জ’নীতির অ’ঙ্গী’কা’র ইবি’র আব্দালপুরে ইজিবাইক ও ভ্যানের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১

মেহেরপুরে প্রা’ক্ত’ন শাশুড়িকে হ”ত্যা”র দা’য়ে জামাইয়ের যা’ব’জ্জী’বন কা’রা’দ’ন্ড

notuntimes / ২২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মেহেরপুরে প্রাক্তন শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে প্রাক্তন শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অপরাধে হাউস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (আমৃত্যু পর্যন্ত) দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আলি মাসুদ শেখ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলী ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ঘটনার প্রায় ৭-৮ বছর পূর্বে একই উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলী ছেলে হাউস আলীর সাথে সহড়াবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে আম্বিয়া খাতুনের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর হাউস আলী স্ত্রী আম্বিয়া খাতুনকে নানাভাবে অত্যাচার ও ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকে।পরে আম্বিয়া খাতুন তার স্বামীকে তালাক দেন। স্ত্রী আম্বিয়া তালাক দেওয়ায় হাউস আলী ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ৭ মে রাতে শহড়াবাড়িয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে যায়। ঐ সময় সে তার স্ত্রীর খোঁজ করে।আর ঐদিন তার স্ত্রী আম্বিয়া খাতুন নির্বাচনী ডিউটি করার জন্য গাংনীতে অবস্থান করে । এদিকে হাউস আলী তার স্ত্রীকে না পেয়ে তার শাশুড়ি ফুলসুরাতনের (৬৬) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ফুলসুরাতনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হাউস আলী সেখান থেকে পালিয়ে যায়। পরে ফুলসুরাতনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ওই ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী) ২০০৩ এর ৪(১)ধারা একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।এতে হাউস আলী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (আমৃত্যু পর্যন্ত) ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ‍্যাড. মুস্তাফিজুর রহমান তুহিন। এবং আসামী পক্ষে অ্যাড. শহিদুল ইসলাম কৌশলী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!