• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহে চাঁ’দা’বা’জি’র না’ট’ক সা’জি’য়ে যু’ব’দ’ল নে’তা’কে ফাঁ’সা’নো’র অ’ভি’যোগ কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ৬৫ বৃত্তিপ্রাপ্ত মাদ্রাসাছাত্রীকে ধ:র্ষ’ণে’র দা’য়ে কৃষকের মৃ”ত্যুদ”ণ্ড কুষ্টিয়া শহর সিসিটিভি বিহীন ‘অ’ন্ধ’: দেড় বছর ধরে নজরদারি ব’ন্ধ, আ”ত”ঙ্কে শহরবাসী  বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধা’ক্কা’য় হোমিও চিকিৎসক নি’হ’ত, আ’হ’ত ২ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের ভাগবাটোয়ারায় কুষ্টিয়ায় বালি অপসরনের নামে চলছে কৃষি জমির মাটি লুটপাট, অসহায় এলাকাবাসী  গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ  পদ্মা নদীতে আবারো এ’লোপা’তাড়ি গু’লি’ব’র্ষ’ণ পানিবন্দি লা’খো মানুষ টা’না বৃষ্টি ও পাহাড়ি ঢ’লে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধা’ক্কা’য় হোমিও চিকিৎসক নি’হ’ত, আ’হ’ত ২

notuntimes / ৩১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত, আহত ২

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট কারের ধাক্কায় দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের ২ যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় শহরের পুরাতন পৌর ভূমি অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাড়িয়া গ্রামের সিরাজ কাজীর ছেলে মো. ইকবাল কাজী (৩৫) এবং রমজান আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৩৩) খোকসা বাজার থেকে একটি ব্যাটারি ভ্যানযোগে কমলাপুর যাচ্ছিলেন। ভ্যানটি পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটে দাঁড়িয়ে থাকা অন্য একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী বিশ্বাস ইকবাল কাজী ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন।।

পরে স্থানীয়রা তাদের কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে দিলীপ বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ব্যাপারে থানাতে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানো ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!