• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফ্রান্সের বি’প’ক্ষে ২-০ গোলে এ’গিয়ে স্পেন কুষ্টিয়ায় স্বামীর সঙ্গে ঝগ’ড়া করে নদীতে ঝাঁ’প দিয়ে নি’খোঁ’জ ত’রু’ণী দৌলতপুরে যু’বদ’ল নে’তা’র কার্যালয় ভাং’চু’র ও অ’গ্নি’সং’যো’গে’র প্র’তি’বা’দে বি’ক্ষো’ভ মি’ছি’ল। ভিজিএফ চাল বি’ত’রণে অ’নি’য়’মের অ’ভি’যোগ:দুই ইউপি চেয়ারম্যান ব’র’খা’স্ত বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ক’র্ম’সূচি ঘো”ষ’ণা সিলেটে ছাত্রাবাসে গৃ’হ’ব’ধূ’কে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নে’তা’র মৃ’ত্যু’দ’ণ্ড, যা’ব”জ্জী’বন ৩ ঝিনাইদহে চাঁ’দা’বা’জি’র না’ট’ক সা’জি’য়ে যু’ব’দ’ল নে’তা’কে ফাঁ’সা’নো’র অ’ভি’যোগ কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ৬৫ বৃত্তিপ্রাপ্ত মাদ্রাসাছাত্রীকে ধ:র্ষ’ণে’র দা’য়ে কৃষকের মৃ”ত্যুদ”ণ্ড কুষ্টিয়া শহর সিসিটিভি বিহীন ‘অ’ন্ধ’: দেড় বছর ধরে নজরদারি ব’ন্ধ, আ”ত”ঙ্কে শহরবাসী 

কুষ্টিয়ায় স্বামীর সঙ্গে ঝগ’ড়া করে নদীতে ঝাঁ’প দিয়ে নি’খোঁ’জ ত’রু’ণী

notuntimes / ২২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণী

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন শোরমিলা খাতুন (২৩) নামের এক তরুণী। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের যদুবয়রা গড়াই ব্রিজ নদে ঝাপ দেন। নিখোঁজ শোরমিলা খাতুন উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সন্ধ্যায় ঘুরতে এসে দেখেন শোরমিলা খাতুন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তিনি কলেজ ব্যাগ সেতুর উপর রেখে নদীতে ঝাঁপ দেয়। দৌঁড়ে এসে তারা (দেখতে পান প্রবল গ্রোতে ভেসে তিনি যাচ্ছেন। পরে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এছাড?া তারা পুলিশের জরুরী পরিষেবা নম্বরেও ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর স্বামী আশিকুর রহমান বলেন, ‘সকালে শর্মিলার সঙ্গে তার ঝগড?া হয়। এর পরে রাগ করে সে পরীক্ষা দিতে কলেজে যায়। এর পরে বাড়ি না ফিরলে হাসপাতাল, পার্ক বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া পায়নি। এর পর রাতে একজন ফোন জানাই শোরমিলা নদে ঝাঁপ দিয়েছে।’ কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘শোরমিলা নামে এক কলেজ শিক্ষার্থী নদে ঝাঁপ দিয়েছে ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্য তিনি নদে ঝাঁপ দিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!