ইবি’র হরিনারায়ণ পুর থেকে মাদকদ্রব্য গাঁজা সহ আটক ১
তিতাস আহম্মেদ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রাম থেকে ২৩ জুলাই সন্ধা ৭:২০ মিনিটের মাদকদ্রব্য গাঁজাসহ বিসারত মণ্ডল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ইবি থানা পুলিশ। আটককৃত বিসারত মণ্ডল ওই গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আব্দালপুরের লক্ষণ জুট মিলের কোয়ার্টার সংলগ্ন এলাকায় অভিযান চালায় ইবি থানা পুলিশ ও হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের যৌথ দল। যৌথ এই অভিযানে বিসারত মণ্ডলের নিকট থেকে ৩০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে হরিনারায়ণ পুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আই/সি) রিপন মৃধা জানান, হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প ও ইবি থানা পুলিশ সম্মিলিতভাবে ওই এলাকা ঘিরে ফেলে এবং পরবর্তীতে তার কাছ থেকে ৩০০ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে।আমাদের মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চলতেই থাকবে।উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিকে ইবি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।