বাড়ির মহিষ বিক্রি নিয়ে বিরোধে ছেলের আ’ঘা’তে বাবার মৃ”ত্যু
নিজস্ব প্রতিনিধি::::;
কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির মহিষ বিক্রি টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি চল্লিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই এলাকার বানেজ চৌকিদার (৪৫), মৃত আমির চৌকিদারের ছেলে। তিনি চড়ইকুড়ি চল্লিশপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির একটি মহিষ বিক্রির টাকাকে কেন্দ্র করে বানেজ চৌকিদারের সঙ্গে তার মেঝো ছেলে রাজিব (২৩)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব হাতে থাকা একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত ছেলেকে আটকের জন পুলিশ কাজ করছে।