• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মতবিনিময় জুলাই পদযাত্রায় হা’ম’লা, সারজিস-পাটওয়ারী আ’হ:ত যশোরে জামায়াত এমপির মেয়ের মা’রধ’রের অ’ভি’যোগে বাড়ি ভা’ঙ’চু’র,মহাসড়ক অ’ব’রো’ধ কুষ্টিয়ার দৌলতপুরে বিরল জোড়া লাগা যমজ; চিকিৎসার আশায় স’হায়’তার আ’বে’দন শিক্ষকের রিলস নিয়ে ‘অ’পপ্র’চার’: নারীদের স্বা’ধীন’তা সং’কুচিত করার চেষ্টা, বলছেন নারী অ’ধি’কারক’র্মী’রা বা’ধ্যতা’মূলক অবসরে ‘রাতের ভোটের’ কুষ্টিয়ার সাবেক ভিসি সহ ৩২ ডিসি কুষ্টিয়ায় তিন ট্রাক চালকের কা’রা’দ’ণ্ড, প্র’তি’বা’দে সড়ক অ’ব’রোধ কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অ’ভি’যা’ন ও বৃক্ষমেলা ২০২৬-এর উ’দ্বো’ধন শাপলা চত্বর হ’ত্যা’কা’ণ্ড মা’ম’লা:শে’খ হা’সিনা-আজিজ-বেনজীরসহ প’লা’তকদের বি’রুদ্ধে’ গ্রে’ফ’তারি পরোয়ানা কুষ্টিয়ায় চা বিক্রেতা সামিরুল হ”ত্যা: মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার মুন্টু

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

notuntimes / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Oplus_131072

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

আশিক আলী, কুষ্টিয়া।।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সঙ্গে মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল১১টা সময় ইউএনও কার্যালয়ে সৌজন্যমূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, সরকারি সকল উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং মিরপুর উপজেলার সার্বিক অগ্রগতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও ইতিবাচক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় মিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

মতবিনিময় সভায় মিরপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক খন্দকার রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আশিক উপস্থিত ছিলেন।

এছাড়াও নির্বাহী সদস্য জিয়ারুল ইসলাম, মিরাজ, মোস্তাফিজুর রহমান, পিয়ারুল, জিকো, আব্দুর রহমান এবং সাধারণ সদস্য খালেক, মীরহাসানসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!