• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় আ’নন্দঘন আ’য়ো’জ’নে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূ’র্তি উ’দযা’পন সিলেটে সারজিস আলমের গাড়িতে হা’ম’লা দুদকের শী’র্ষ প’দের জন্য সচিবালয়ে দৌ’ড়ঝাঁপ গাংনীতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অ’ভিযা’ন, একটি ব’ন্ধ ঘোষণা ইবি’র ঝাউদিয়া এলাকায় অ’স্ত্র কি’ন’তে এসে আ’ট’ক ২ হিউম‌্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক কু‌ষ্টিয়ার সভাপতি দেবাশীষ দত্ত,সাধারণ সম্পাদক আনিস মন্ডল হাসপাতালেই প্র’সূতিকে মা’রধ’র, ন’ব’জা’তক ছি’নি’য়ে নেওয়ার চে’ষ্টা নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত ১ মিরপুরে দ’লী’য় নে’তা’কর্মী’দের নিয়ে ইউএনও-কে সং’বর্ধনা দিলেন এমপি আব্দুল গফুর: নি’রপে’ক্ষতা ও প্রশাসনিক শি’ষ্টা’চার নিয়ে প্র’শ্ন মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

সিলেটে সারজিস আলমের গাড়িতে হা’ম’লা

notuntimes / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়ির পেছনের দিকে গ্লাস ভেঙে গেছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌঁনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এই ঘটনায় সারজিস আলম বিএনপিকে দায়ী করেছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির নেতা–কর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান শেষ করে হেতিমগঞ্জ বাজারে দুপুরে খাবারের জন্য রওয়ানা দেন সারজিস আলমসহ অন্যান্যরা। এসময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে আনুমানিক বেলা পৌঁনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেট এলাকার নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলা হয়। তবে এতে কেউ আহত হয়েছেন—এমন খবর পাওয়া যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।পরে এনসিপির নেতা–কর্মীরা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবার না খেয়ে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা দিলে বাইপাস এলাকায় ফের হামলার চেষ্টা করা হয়। এই ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা চত্বর ও আশপাশের সড়কে পুলিশ, এপিবিএন সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী বলেন, ‘প্রোগ্রাম শেষ করে ফেরার পথে সারজিস সালমের গাড়িতে পেছন থেকে ঢিল মারা হয়। এতে গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়। এতে কোনো হতাহত ঘটনা ঘটেনি।’

এদিকে, এই ঘটনার পর আজ দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!