• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় দুইটি পি’স্ত’ল ও ১৮ রা’উ’ন্ড গু’লি’সহ আ’ট’ক ২ মোটরসাইকেলের ধা’ক্কা’য় বৃ’দ্ধার মৃ”ত্যু ওঝার ঝাড়ফুঁকে চিকিৎসায় বি’লম্ব, সা’পে কা’টা রোগীর মৃ”ত্যু দৌলতপুর সীমান্ত নৌপথে ভারতে পা’চা’র’কা’লে ৯২৫০ কে’জি সা’র উ’দ্ধা’র চেকপোস্টে ট্রাকের ধা’ক্কা’য় এসআরবি কর্মকর্তা নি’হ’ত রূপপুর পারমাণবিক বি’দ্যুৎকেন্দ্রে পৌঁ’ছে’ছে ই’উ’রে’নি’য়াম আ’ইনশৃ’ঙ্খলার অ’ব’নতি; মা’দ’ক চো’রা’চা’লান, অ’ন’লাইন জু’য়া, ডা’কা’তি ও ছি’ন’তা’ই’য়ে বাড়ছে উ’দ্বে’গ সীমান্তে আবারও স’ক্রি’য় পা’চার’কা’রী চ’ক্র সীমান্তে আবারও স’ক্রি’য় পা’চার’কা’রী চক্র দৌলতপুরে ভাইয়ের দা-এর কো’পে যুবক নি’হ’ত

কুষ্টিয়ায় দুইটি পি’স্ত’ল ও ১৮ রা’উ’ন্ড গু’লি’সহ আ’ট’ক ২

notuntimes / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৮রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ,কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।

কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বংশীতলা এলাকায় অস্ত্র ও গুলিসহ কয়েকজন অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম আরিফ ও মো. আব্দুল্লাহকে গ্ৰফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!