বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নিয়োগ, আবেদন করতে পারবেন অভিজ্ঞ-অনভিজ্ঞরা
বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত অনুযায়ী, প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট থেকে ৫ ফুট ৫ ইঞ্চি এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর উল্লেখ করা হয়েছে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ব অভিজ্ঞতার সনদ (যদি থাকে) জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আকর্ষণীয় বেতন, বাসস্থান, কোম্পানির পোশাক, ওভারটাইম, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড থাকা খাওয়া সহবিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া ০১৭১৬৭৯৫০৯৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। হেড অফিস মোহাম্মদপুর আজিজ মহল্লা কৃষি মার্কেট ঢাকা ৭০০০।