• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোটাধিকার নিশ্চিত করা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি- রামপালে ড. ফরিদ কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির অ স্বা ভাবিক মৃ ত্যু, পুলিশ বলছে আ ত্মহ ত্যা  শ্রমিকরা বদলে দিবে দেশ; রামপালে শ্রমিক গণজমায়েতে আব্দুল ওয়াদুদ কুষ্টিয়ায় ধানের শীষের প্রচারণায় গণজোয়ার শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জনসমুদ্রে রূপ নেয় গণসংযোগ ধানের শীষ সমর্থকরাও আমাকে দেখার জন্য রাস্তায় খাঁড়িয়ে থাকেন: নাহিদ দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিএনপি- জামায়াত সং”ঘ’র্ষে আ”হ’ত ১১ প‌রিক‌ল্পিতভা‌বে ফেসবুক পেজের বি”রু‌দ্ধে নিয়‌মিত মিথ‌্যা অ‌’ভি‌যোগ ক‌রে নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে: আমির হামজা লন্ডন থেকে ফিরে রামপালে ধানের শীষের প্রচারণায় যোগ দিলেন ছাত্রদল নেতা রবিউল কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের যোগসাজেশে টাকা পরিশোধ না করেই বালু উত্তোলনের অভিযোগ  বাগেরহাটের রামপালে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা পদযাত্রা 

ভোটাধিকার নিশ্চিত করা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি- রামপালে ড. ফরিদ

notuntimes / ২৮ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটাধিকার নিশ্চিত করা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি- রামপালে ড. ফরিদ

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অপরিহার্য। আমাদের অর্জনকে চুরি করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। আপনারা সতর্ক থাকুন। বিএনপির গণজোয়ার দেখে দেশী বিদেশী কতিপয় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। সবাই চোখ কান খোলা রেখে সজাগ থাকুন। এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। 

উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে ও মিলন আকু্ঞ্জীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক এমপি মো. মুজিবর রহমান, সাবেক এআইজি মো. ওমর ফারুক।

ড. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, আমাদের সুন্দরবনের সম্পদের সুষ্ঠু ব্যাবহার, কর্মসংস্থান সৃষ্টি, মোংলা বন্দর ইপিজেডে আরো কর্মসংস্থান বৃদ্ধি, নারীদেন কর্মসংস্থান সৃষ্টি, তরুন প্রজন্মের হাতকে শক্তিশালী করে তাদের হাতকে জনসম্পদে রূপান্তরিত করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সবাই যাতে নিরাপদে ও আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পারে সেটি নিয়ে আমরা কাজ করবো। এই জনপদের সুজলা সুফলা করার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। দেশ আজ সংকটময় সময় পার করছে। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনসভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে এবং ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!