• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বি’রুদ্ধে দু’দকের মা’মলা কেউ যেন ভূ’য়া জা’ল ভোট দিতে না পারে- রামপালে জনসভায় ডক্টর ফরিদ  জামায়াত ক্ষমতায় গেলে শান্তির জনপদ হবে রামপাল- আব্দুল ওয়াদুদ বর্ণমালা কোচিং সেন্টারের সফলতার তৃতীয় বছরে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন আজ থেকে মাঠে নামছে সেনাসহ বিভিন্ন আ”ইনশৃ’ঙ্খলা র:ক্ষাকারী বা’হিনী ভোটাধিকার নিশ্চিত করা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি- রামপালে ড. ফরিদ কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির অ স্বা ভাবিক মৃ ত্যু, পুলিশ বলছে আ ত্মহ ত্যা  শ্রমিকরা বদলে দিবে দেশ; রামপালে শ্রমিক গণজমায়েতে আব্দুল ওয়াদুদ কুষ্টিয়ায় ধানের শীষের প্রচারণায় গণজোয়ার শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জনসমুদ্রে রূপ নেয় গণসংযোগ ধানের শীষ সমর্থকরাও আমাকে দেখার জন্য রাস্তায় খাঁড়িয়ে থাকেন: নাহিদ

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বি’রুদ্ধে দু’দকের মা’মলা

notuntimes / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়। মামলার অপর দুই আসামি হলেন- পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।

সোমবার (৯ জানুয়ারি) মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোন রেজুলেশন না করে অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরের দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন। এছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি হতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোন রেজুলেশন না করে আবেদনকারীদের থেকে বিল্ডিং এর প্লান অনুমোদন করতে সরকারি ফি এর অতিরিক্ত হিসেবে টাকা আদায় করেন। পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করেন। এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে তা বিভিন্নভাবে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, এভাবে প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ জড়িত। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!