• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিমন্ত্রীর নি’র্দে’শে সুন্দরবনে বি’ষ দ”স‍্যু ও বি”ষ স’র’বরা’হকা’রী সহ আ”ট”ক-৩ সা’র্বভৌ’ম’ত্ব র‍্যা’লি’তে হেঁ’টে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী আজ ঐ’তি’হা’সি’ক জাতীয় বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’স বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’সে’র স’মা’বে’শে হা’তা’হা’তি, যু’ব’দ’ল নে’তা’র ফা’ট’ল না’ক সু’ন্দ’র’ব’নের দ”স‍্যু ‘জোনাব’ বা’হি’নী’র প্র’ধা’ন আ”ট’ক শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শি’ক্ষি’কা’সহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০ সী’মা’ন্তে গু”লি”র প’র আ’হ’ত বাং’লাদে’শি’কে ধ’রে নিয়ে গে’ল বি’এস’এফ কুষ্টিয়ায় ‘দৈনিক দিনের খবর’ পত্রিকার ১৭তম বর্ষে প’দা’র্পণ উ’প’ল’ক্ষে আ’লো’চ’না স’ভা ও দো’য়া মাহফিল অ’নু’ষ্ঠি’ত টেকনাফে সে’না’স’দ’স্য নি”হ”তে’র ঘটনায় আ’ট’ক নেই কুষ্টিয়া জেলা জামায়াতের ন’ব’নি’র্বা’চি’ত আ’মী’রে’র শ’প’থ গ্র’হ’ণ

প্রতিমন্ত্রীর নি’র্দে’শে সুন্দরবনে বি’ষ দ”স‍্যু ও বি”ষ স’র’বরা’হকা’রী সহ আ”ট”ক-৩

notuntimes / ২৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রতিমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে বিষ দস‍্যু ও বিষ সরবরাহকারী সহ আটক-৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বন কর্মীদের ওপর হামলা; প্রতিমন্ত্রীর নির্দেশে গ্রেফতার-৩

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বন বিভাগের কর্মীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিষ সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের তাৎক্ষণিক নির্দেশনার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত তিনজনকে রবিবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানাযায়, গত ৩ নভেম্বর সুন্দরবনের ঢাংমারি এলাকায় নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন কয়েকজন। এ সময় বন বিভাগের কর্মীরা তাদের ধাওয়া করলে
ধারালো অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। একপর্যায়ে আত্মরক্ষায় সরে আসতে বাধ্য হন বন বিভাগের কর্মীরা ।
পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অভিযুক্তদের গ্রেফতার এবং মামলা দায়েরের নির্দেশ দেন। পরে পূর্ব বন বিভাগের এক কর্মকর্তা বাদী
হয়ে দাকোপ থানায় মামলা করেন।
পরবর্তীতে শনিবার (৭ নভেম্বর) মোংলা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে সোহেল শেখ ও লাইজু বেগমকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনে বিষ সরবরাহকারী মো. সেলিম মিয়াকেও গ্রেফতার করা হয় ৷
এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শনিবার দিনভর অভিযান চালিয়ে মোংলা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষ দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ বিক্রি ও বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করা হচ্ছে। সুন্দরবনে এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না৷
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পরিবেশ প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!