নি’রা’প’ত্তা জো’র’দা’রে ঢাবির মু’জি’ব হলসংলগ্ন প’কেট গে’ট ব’ন্ধে’র সি’দ্ধা’ন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আবাসিক হলগুলোয় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিতে হাউজ টিউটরদের নিয়মিত ফ্লোর পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হল প্রভোস্টদের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং আবাসিক হল ও সংশ্লিষ্ট এলাকায় অতিথিদের প্রবেশের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়।সভায় জানানো হয়, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টোরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টোরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিও বাড়ানো হয়েছে।সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং, বিভিন্ন হলের প্রভোস্ট ও ওয়ার্ডেন, আইসিটি সেলের পরিচালক, সহকারী প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।