• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী আ’ন্দো’ল’ন বাংলাদেশের কুষ্টিয়া জেলা কমিটি গঠন ও শপথ গ্রহণ অ’নু’ষ্ঠিত  *জুলাই শ’হী’দ প’রিবার ও জুলাই যো’দ্ধা’দের নিয়ে কুষ্টিয়ায় জামায়াতের স’মা’বেশ অ’নুষ্ঠিত* গোয়ালন্দে ও’য়ে ব্রি’জ স্কে’লের গার্ডার ভে’ঙে ব’ন্ধ ওজন কার্যক্রম, ভো’গা’ন্তি’তে ট্রাকচালকরা তে’লা’পো’কা’ বি’দ্রো’হে মোদির বি’দা’য়’ঘ’ণ্টা? মধ্যপ্রাচ্যে মা’ন’ব পা’চা’র চ’ক্রে’র মূল হো’তা গ্রে’ফ’তা’র চুয়াডাঙ্গায় ট্রাকের ধা’ক্কা’য় মোটরসাইকেল আরোহী নি”হ’ত উ’ত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন ব’ন্ধ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল অফিসে ঝু’লছে তা’লা, অফিস করেন না কেউই কেউই কুষ্টিয়ার খোকসায় খাল পুনঃখনন প্রকল্পে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ

অফিসে ঝু’লছে তা’লা, অফিস করেন না কেউই কেউই

notuntimes / ১৪ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

অফিসে ঝুলছে তালা, অফিস করেন না কেউই

সালাম হোসেন, ঝিনাইদহ।

চলছে পাটের ভরা মৌসুম। এবছর জেলায় ২০২২৬ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ভরা মৌসুমে চাষিরা ব্যস্ত সময় পার করছেন পাট কেটে পচানোর কাজে। অন্যদিকে ব্যবসায়ীরা ব্যস্ত লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স পেতে। কিন্তু বিপত্তি বেঁধেছে এখানেই। জেলায় পাট অধিদপ্তরের অধীনে ঝিনাইদহ সদর উপজেলার নিঝুম টাওয়ারের দ্বিতীয় তালায় হাউস বিল্ডিংয় অফিসের সামনে মুখ্য পরিদর্শকের কার্যালয় এবং পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় নামে দুইটি অফিস থাকলেও তা সবসময়ই তালাবদ্ধ অবস্থায় থাকে। অফিসের দরজায় লেখা আছে জরুরী প্রয়োজন ও লাইসেন্সের জন্য আলাদা দুটি মুঠোফোন নাম্বার।সরেজমিনে গিয়ে দেখা যায়, মুখ্য পরিদর্শকের কার্যালয় এবং পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়টি তালাবদ্ধ। দুইজন পাট ব্যবসায়ী এসেছেন সেখানে।একজন তার পুরনো লাইসেন্স নবায়ন করবেন অপরজন নতুন লাইসেন্স করবেন। তাঁদের সাথে কথা বলে জানা যায়, তাঁরা অফিসে এসে তালাবদ্ধ দেখতে পেয়ে দরজায় প্রদর্শিত নাম্বারে কল দেন। একটি নাম্বারে কল ঢুকলেও তা রিসিভ করেননি কেউ। অপরটি থেকে জানানো হয়েছে কাগজপত্রসহ যশোরে আসেন অথবা কাগজপত্র কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন। তাঁরা দু’জনই বেশ কয়েকদিন ধরে ঘুরছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ সময়ই বন্ধ থাকে অফিসটি। অফিস দুটিতে দুইজন কর্মকর্তা দুইজনের একজন ও অফিসে আসেন না। পাটের লাইসেন্সের নানা সমস্যা নিয়ে অফিসে আসেন ব্যবসায়ীরা কিন্তু তাদের পাওয়া যায় না। সম্প্রতি পাট উন্নয়ন কর্মকর্তার বদলীর আদেশ হওয়ায় তিনি অফিসে আসছেন না। একজন মূখ্য পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে একদিন অফিস করার কথা থাকলেও তিনি একেবারেই আসেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানি জানান, পাট অফিস সবসময় বন্ধ থাকে। লোকজন এসে কাউকে না পেয়ে ফিরে যায়। পাট অধিদপ্তর ঝিনাইদহের অতিরিক্ত দায়িত্বে থাকা মূখ্য পরিদর্শক মোঃ তারেক রহমান বাপ্পী বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঝিনাইদহ দেখছি। যশোরে অফিস করি এবং মাঝে মাঝে ঝিনাইদহে যাই। তবে সপ্তাহে ঠিক কোন দিন ঝিনাইদহে অফিস করেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এ বিষয়ে জানতে সদ্য বদলীর আদেশ হওয়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পাট অধিদপ্তর যশোর এর সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বলেন, আমাদের জনবলের সংকট রয়েছে। এবিষয়ে অধিদপ্তরে জানানো হয়েছে। তাঁরা ব্যবস্থা নেবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, আমার কার্যালয়ের একজন মূখ্য পরিদর্শক অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঝিনাইদহ এবং মাগুরা জেলা দেখছেন। সপ্তাহের ঠিক কোন দিনে তিনি সেখানে অফিস করেন তা আমার জানা নেই। তবে সে ওই জেলা দুটির সকল কাজ যশোরে থেকেই করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!