• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের পো’শা’কের রং পরিবর্তন করে প্র’জ্ঞা’পন চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝু’ল’ন্ত ম”র”দে”হ উ”দ্ধা”র আগামী এক বছরের জন্য কুষ্টিয়া হিউম্যানিটি ব্লা’ড সে’লের পূর্ণাঙ্গ ক’মি’টি প্র’কাশ জীবন বাঁ’চা’তে মসজিদে গি’য়েও শে’ষর’ক্ষা হলোনা এক নারীর  অ’র’ক্ষি’ত রেল ক্র’সিং’য়ে ট্রেনে কা”টা প”ড়ে নি”হ”ত ২ ওসির বি’রু’দ্ধে ম’দ খে’য়ে গা’লি’গা’লা’জ ও অ’শ্লী’ল অ’ঙ্গভ’ঙ্গি দেখানোর অ’ভি’যো’গ টার্মিনালের মূল স’ড়কে ক’ক’টে’ল বি’স্ফো’র’ণ, আ’ট’ক ৩  সারাদেশে রা’জ’নৈতিক স’হিং’স’তায় ৫ মাসে ৫৫ খু”ন, বাড়ছে উ’দ্বে’গ থানায় দুই প’ক্ষের সং’ঘ’র্ষ, আ’ট’ক ৩ বাগেরহাটের রামপালে জলবায়ু পরিবর্তন ও দু’র্যো’গ প্র’স্তু’তি মেলা 

অ’র’ক্ষি’ত রেল ক্র’সিং’য়ে ট্রেনে কা”টা প”ড়ে নি”হ”ত ২

notuntimes / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের কলোনীপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় আব্দুল কাদের ও নিহত দুই যুবক একটি মোটরসাইকেলে চেপে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের নির্মম মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!