রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ মে) হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) প্রফেসর ডা. নাহিদা ইয়াসমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কী কারণে এই ছয় শিশুর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্টভাবে কোনোকিছু নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, হাসপাতালে উপস্থিত মারা যাওয়া শিশুদের স্বজনরা অভিযোগ করছেন, শিশু ওয়ার্ডে এসির গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে। এমনকি মারা যাওয়া শিশুর সংখ্যা ১১ জন বলেও দাবি করছেন তারা।
যদিও স্বজনদের অভিযোগ বা মৃতের সংখ্যার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।