• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
যু’দ্ধ’বি’র’তি শে’ষ, ই’রানের সঙ্গে আর চু’ক্তি চাই না: ট্রাম্প ইবি ছাত্রদলে ন’তুন নে’তৃ’ত্বে মিথুন রাফিজ শিক্ষার্থী বা’ন্ধব রা’জ’নীতির অ’ঙ্গী’কা’র ইবি’র আব্দালপুরে ইজিবাইক ও ভ্যানের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১ গাংনীতে ১২ ঘন্টার মধ্যে চু’রি হওয়া স্ব’র্ণা’লংকার উ’দ্ধা’র,আ’ট’ক -১, প্রশাসনকে ধন্যবাদ দিলেন ভু’ক্ত’ভো’গী না’রী  কুষ্টিয়া কারাগারে যা’ব’জ্জী’বন সা’জা’প্রা’প্ত কয়েদির মৃ”ত্যু মেসির-রোমেরোর গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অ’ভি’যো’গ  দৌলতপুরে কৃষকদের মা’ঝে সরকারি সহায়তা বি’ত’রণ ও তিন দিনের ফল মেলা উ’দ্বো’ধন  ঝিনাইদহের ১০ বছরের শি”শু ফাতেমা বাঁ’চ’তে চায়! আসুন, আমরা তার পাশে দাঁ’ড়া’ই গাংনীতে কচা গাছের ফল খে’য়ে অ’সু’স্থ ১৪ শি’শু

ইবি ছাত্রদলে ন’তুন নে’তৃ’ত্বে মিথুন রাফিজ শিক্ষার্থী বা’ন্ধব রা’জ’নীতির অ’ঙ্গী’কা’র

notuntimes / ২৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ইবি ছাত্রদলে নতুন নেতৃত্বে মিথুন রাফিজ শিক্ষার্থী বান্ধব রাজনীতির অঙ্গীকার

তিতাস আহম্মেদ

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমি মিথুনকে আহ্বায়ক এবং পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে বিশ্ববিদ্যালয়ের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। সেই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

৩৯ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন— মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।

এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— কে এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মো. মেহমুদ হাসান উৎস, মো. আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমন।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় নতুন আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমি কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইবি ছাত্রদলের দীর্ঘদিনের দাবি ছিল নতুন কমিটির। নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে একটি শিক্ষার্থীবান্ধব এবং পরিচ্ছন্ন রাজনীতির ধারায় এগিয়ে নিয়ে যাব।

দীর্ঘদিন পর নতুন কমিটি গঠন হওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!