• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পু’ন’র্মিলনী অনুষ্ঠান অ’নু’ষ্ঠিত কুষ্টিয়ায় প্রা’ইভেট ক্লি’নিকে ভ্রা’ম্য’মা’ন আদালতের অ’ভি’যা’ন বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কা”ম’ড়ে স’মর্থক আ*হ”ত রামপালে যুবদল ও সেচ্ছাসেবক দল নে”তা’দের বি”রু”দ্ধে হ”ত্যা মা”ম”লা দা’য়ের: বিএনপির মা”ম*লা প্র’ত্যা’হা’রের দা’বি  ইসলামী ব্যাংকের ওপর ন’গ্ন হ’স্ত’ক্ষে’পের প্র’তিবাদে কুষ্টিয়ায় গ্রা’হ’কদের মা’ন’ব’ব’ন্ধ’ন বাগেরহাটের খান জাহান আলী মাজারের কু’মিরে টে’নে নে’ওয়া শি’শু’র ম”র’দে’হ উ’দ্ধা’র গাংনীতে শ’তা’ধিক মানুষের এনসিপিতে যো’গ’দান এম’পি আমির হামজার প’রি’বা’রের ও’পর হা’ম’লা  মে মাসে হা’ম’লা, মা’ম’লা ও হু’ম’কি’র শি’কা’র ৫৫ জন সং’বাদক’র্মী বাগেরহাটের রামপালে যুবলীগ নে’তা এখলাস গাজী হ”ত্যা’র ঘা’ত’ক মাহমুদ গ্রে’ফ’তা’র

ইসলামী ব্যাংকের ওপর ন’গ্ন হ’স্ত’ক্ষে’পের প্র’তিবাদে কুষ্টিয়ায় গ্রা’হ’কদের মা’ন’ব’ব’ন্ধ’ন

notuntimes / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কুষ্টিয়ায় গ্রাহকদের মানববন্ধন

বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের ওপর অবৈধ প্ররোচনা ও নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকের সাধারণ গ্রাহকরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ব্যাংকের সাধারণ গ্রাহক এবং স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী শামসুজ্জামান জুয়েল, খুরশিদ আলম, অ্যাড. হাসিবুর রহমান তুহিন প্রমুখ। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের স্বাধীন কার্যকারিতা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।

তারা অবিলম্বে ব্যাংকের ওপর সব ধরনের অবৈধ হস্তক্ষেপ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!