• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ছেলের আ”ঘা”তে মা’য়ের মৃ ত্যু কো’র’বা’নির মাংস ব”ণ্টন ও সংরক্ষণকে কে”ন্দ্র করে সং”ঘ”র্ষ, আ হ ত ৩০ ঈদের দিনে বাস ও মোটরসাইকেল সং’ঘ’র্ষে নি হ ত ৫ ব’ন্ধ ক্যা’ন্টিন, ভো’গা’ন্তি’তে যা’ত্রীরা ঈদের দিন শাহজালাল বিমানবন্দরে খাবার-পানি সং’ক’ট না”রী গ্ৰাহকদের অনৈতিক প্র”স্তা”ব, পল্লী বিদ্যুতের ডিজিএমকে পি”টু”নি  রামপালে ঈদ উদযাপনে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কো’র’বা’নি হ’চ্ছে না ডোনাল্ড ট্রাম্প  এক্সক্যাভেটরে আ”গু”ন,বালু ব্যবসায়ী গ্রে’প্তা’র  আদ-দ্বীন হাসপাতালে ৬ শি’শুর মৃ”ত্যু”র অ’ভি’যোগ সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন

ঈদের দিনে বাস ও মোটরসাইকেল সং’ঘ’র্ষে নি হ ত ৫

notuntimes / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

গোপালগঞ্জে ঈদের দিনে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও মোটরসাইকেলের কয়েকজন আরোহী নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নেয়ামুল জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী এবং বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!