• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দেড় লা’খ টা’কা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁ’স করলেন সচিবসহ ছয়জনের নাম অ’নৈ”তি”ক ক”র্ম”কা’ণ্ডে’র ভি’ডি’ও ভা”ই’রা’ল অ’ব্যা’হ’তি পাওয়া জামায়াত নে’তা’র বাড়ি গুঁ”ড়ি”য়ে দিলেন এ’লা’কা’বা’সী এইচএসসি পা’স করলো জেলা ছা’ত্র’দ’ল স’ভা’প’তির ছেলে, স’মা’লো’চনা’র মুখে ক’মি’টি বি’লু’প্ত দৌলতপুরে চাঁ”দা না দেওয়ায় হিন্দু ব্য’ক্তির ম”র’দেহ সৎকারে বা”ধা’র অ’ভি”যো”গ কুষ্টিয়ার মিরপুরে অ’বৈ’ধভা’বে তরল সার প্যা’কে’টজা’ত করার দায়ে জ’রি’মা’না। মিয়ানমারে পা’চা’রে’র সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উ”দ্ধা”র, গ্রে”প্তা”র ৮ এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পা’শ করেনি কেউ নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বে’প”রো’য়া দৌলতপুরে চেয়ারম্যান প্রা’র্থী ইকবাল হোসেনের বিশাল মোটরসাইকেল শোডাউন শ্রমিক-পুলিশ দফায় দফায় সং’ঘ’র্ষে আ”হ”ত ৩০: পুলিশের গাড়িসহ ১৫টি যানবাহন ভা’ঙ’চু’র

এইচএসসি পা’স করলো জেলা ছা’ত্র’দ’ল স’ভা’প’তির ছেলে, স’মা’লো’চনা’র মুখে ক’মি’টি বি’লু’প্ত

notuntimes / ২১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

এইচএসসি পা’স করলো জেলা ছা’ত্র’দ’ল স’ভা’প’তির ছেলে, স’মা’লো’চনা’র মুখে ক’মি’টি বি’লু’প্ত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের এইচএসসি পাসের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিবাহিত হয়েও শাহজাহান খানের ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন বিতর্কের মধ্যেই জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটি দুটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

এর আগে শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয় জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে নিজের ফেসবুকে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’

শাহজাহান খান মিয়ার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মাহিকে অভিনন্দন জানান। পাশাপাশি ছাত্রদলের জেলা সভাপতির ছেলে এইচএসসি পাস করায় তার পারিবারিক জীবন ও বিবাহিত হয়েও ছাত্রসংগঠনের নেতৃত্বে থাকা নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে শাহজাহান খান বলেন, ‘আমার ছেলে পাস করেছে, তাই আমি আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট করেছি। এখন এত খোঁজখবর নিচ্ছেন, অথচ ১৭ বছর যখন পুলিশের অত্যাচারে ঘুমাতে পারিনি, তখন তো খোঁজ নেননি। এখন খোঁজ নিয়ে লেখালেখি করছেন। আমি কি আমার সন্তানকে নিয়ে মনের আনন্দ প্রকাশ করতে পারবো না?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!