• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁ”দা না পে’য়ে ব্যবসায়ীকে তু’লে নিয়ে হাত-পা ভে”ঙে দিলেন শ্রমিক দলের নে”তা কুষ্টিয়ায় আ.লীগ ও তার অ’ঙ্গ’সং’গ’ঠ’নের ৫৬ নে’তা’ক’র্মীর বি’রু’দ্ধে না’শ’ক’তা’র মা’ম’লা *কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ টিপু সুলতান বাগেরহাটের রামপালে বিএনপি ও অ’ঙ্গ’সহ’যো’গী সং’গ’ঠ’নে’র না’শ’ক’তা বি’রোধী শো’ডাউন একজন সাংবাদিক কতটুকু নি’রা’পদ? জামায়াতের মি’ছি’ল শেষে সাংবাদিকদের ওপ’র হা’ম’লা’র অ’ভি’যো’গ সড়ক দু’র্ঘট’না’য় প্রা’ণ গেল মোটরসাইকেল আ’রো’হীর ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দি’বস উপলক্ষে মা’ন’ব’বন্ধন মিরপুরে পুলিশের মা’দ’ক’বি’রোধী অ’ভি’যা’ন:ট্যা’পে’ন্টা’ডল ও মা’দ’ক সেব”নের অ’ভি’যো’গে গ্রে’ফ’তা’র ৩ মেসির ১৭তম বিশ্বকাপ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

কুষ্টিয়ায় আ.লীগ ও তার অ’ঙ্গ’সং’গ’ঠ’নের ৫৬ নে’তা’ক’র্মীর বি’রু’দ্ধে না’শ’ক’তা’র মা’ম’লা

notuntimes / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুষ্টিয়ায় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার নিশান মোড় এলাকার হাউজিং ডি ব্লকের ঈশানী টাওয়ারের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অননুমোদিতভাবে একত্রিত হয়। সেখানে তারা সরকারবিরোধী স্লোগান ও মিছিলের মাধ্যমে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছিল।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে সমবেত হয়েছিল। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নির্দেশনা অমান্য করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।বলে জানান কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!