• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ছা’ত্রলী’গ-যু’ব’লী’গে’র ঝ’টি’কা মি’ছি’ল, বিকেলে ছাত্রদল-যু’ব’দ’লের হুঁ’শি’য়ারি নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নে”তা সজীব পুলিশের হা’তে আ’ট’ক হামের উ’পসর্গে আরও ৩ জনের মৃ”ত্যু, মোট প্রা’ণ’হা’নি ৬৮০ বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের চা’পা’য় পথচারী নি”হ”ত কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উ’ল্টে চালক নি’হ’ত  কুষ্টিয়ায় সা’বে’ক ছাত্রদল নে’তা রুপলের স্ম’র’ণে আ’লো’চনা ও দো’য়া মা’হফিল অ’নু’ষ্ঠিত হরিনাকুন্ডুতে আ’ও’য়া’মী লী’গ- বি’এনপি স’মর্থ’ক’দের সং’ঘ’র্ষ, আ’হ’ত ১৬ এক কিলোমিটার স’ড়’কে ভু’গ’ছে ১৫ গ্ৰা’মের মা’নুষ  ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অ’ভি’যা’ন, বাইরে বি’ক্ষো’ভ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উ’ল্টে চালক নি’হ’ত 

notuntimes / ৪৭ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উ’ল্টে চালক নি’হ’ত

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক আনিস নিহত হয়েছেন।রোববার (২১ জুন) সকাল সাতটার দিকে শহরের বাইপাস সড়কের এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকে থাকা হেলপার রতনের সন্ধান পাওয়া যায়নি। তিনি পাথরের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

নিহত চালক আনিস ও রতনের বাড়ি ফরিদপুর সদরে বলে জানা গেছে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী গাড়িচালক সাইফুল জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি তার সামনেই ছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি বলেন, ‘ট্রাকের কেবিনে হেলপার রতনও ছিল। তবে তার এখনো সন্ধান পাওয়া যায়নি। সাইফুল ও ফায়ার সার্ভিসের ধারণা রতন পাথরের নিচে চাপা পড়ে থাকতে পারে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী নতুন টাইমসকে জানান, ট্রাকে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী তিনি আরও বলেন, ‘চালক হেলপারের সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি পাথরের নিচে চাপা পড়েথাকতে পারেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!