• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’নে টা’পেন্টা’ডল’সহ আ’ট’ক ৪, মোবাইল কো’র্টে সা’জা কুষ্টিয়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ স’ম্মে’লন  চাঁদ দেখা গেছে আরব আমিরাতে, ২৭ মে পবিত্র ঈদুল আজহা ড. ইউনূসসহ ২৪ জনের দে’শ’ত্যা’গে নি’ষে’ধা’জ্ঞা চেয়ে রিট মোটরসাইকেলে অটোরিকশার ধা’ক্কা’য় যুবক নি”হ”ত  কুষ্টিয়া সদর আসনের এমপি আমির হামজাকে গ্রে’ফ’তা’রে পত্রিকায় বি’জ্ঞ’প্তি প্র’কা’শে’র নি’র্দে’শ কুষ্টিয়া সদর আসনের এমপি আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ জামায়াত নে’তা’র বাড়ি থেকে ৯৬ ব’স্তা স’র’কা’রি চাল উ’দ্ধা’র ডিবি পুলিশের অ’ভি’যা’নে অনলাইন জু’য়া’র চার শী’র্ষ এজেন্ট গ্রে’প্তা’র  হজে পা’ঠা’নোর নামে অ’র্থ আ’ত্ম’সা’ৎ, কলেজশিক্ষক গ্রে’প্তা’র 

কুষ্টিয়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’নে টা’পেন্টা’ডল’সহ আ’ট’ক ৪, মোবাইল কো’র্টে সা’জা

notuntimes / ১৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পৃথক দুটি অভিযানে মোট ৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া সূত্রে জানা যায়, রবিবার (১৭ মে) কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বাবলু জোয়াদ্দার (৬০) ও মোঃ নিশান (২৪) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটক বাবলু জোয়াদ্দার বড় আইলচাড়া গ্রামের মৃত হারান জোয়াদ্দারের ছেলে এবং নিশান আক্কাসের ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

একই দিনে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ক্যানালপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোঃ সুজন (৩০) ও মোঃ সৌমেন (৩৫) নামে দুই সহোদরকে আটক করা হয়। তারা মৃত মকছেদ মোল্লার ছেলে এবং চৌড়হাস ক্যানালপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, রবিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত ওই অভিযানে আসামিদের নিজ বসতবাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পরে উপ-পরিদর্শক আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই আসামিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়ায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!