• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া ক্রিকেটের সোনালি সেকাল: একটি ছবিতে জীবন্ত ইতিহাস কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উ’ল্টে খা’দে, আ’হ’ত অ’ন্তত ২৫ ইবি থানায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’নে গ্রে’ফ’তা’র ৩, উ’দ্ধা’র মা’দ’ক’দ্র’ব্য কুষ্টিয়ায় আ’ধি’প’ত্য বি’স্তা’রকে কে’ন্দ্র করে নি’হ’ত ২ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র নিহত ২ একসঙ্গে ম’রা’র সি’দ্ধা’ন্ত নিয়ে যমুনায় ঝাঁ’প দিলেন প্রেমিক, পা’লি’য়ে গেলেন প্রে’মি’কা পৌরসভা থেকে উ’ধা’ও ৫টি সরকারি গাড়ি নষ্ট দাঁত রেখে তুলে ফেলা হলো সুস্থ দাঁত!  মাইকে ঘো’ষ’ণা দিয়ে পুলিশের ওপর হা’ম’লা, ওসিসহ আ’হ’ত ২ কুষ্টিয়ায় বেড়েছে মরিচের চাষ, পাইকারি বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষক, অসন্তোষ ভোক্তাদের

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উ’ল্টে খা’দে, আ’হ’ত অ’ন্তত ২৫

notuntimes / ৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উ’ল্টে খাদে, আ’হ’ত অন্তত ২৫

কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ীয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘আল্লাহর দান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। গতকাল (শনিবার, ১৮ জুলাই) বিকেল ৪টায় পাটিকাবাড়ীয়া তাহের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা থেকে যাত্রী নিয়ে আল্লাহর দান পরিবহনের বাসটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলো। পথে পাটিকাবাড়ীয়া তাহের মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। আরও জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তবে বাসটি সম্পূর্ণ উল্টে গেলেও ঘটনাস্থলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। আহত যাত্রীদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!