কুষ্টিয়ার কুমারখালীতে মেয়র পদপ্রার্থী ও যুবদল নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুমারখালী প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে পৌর মেয়র প্রার্থী আতিকুর রহমানের বিরুদ্ধে মরহুম একে রশিদ স্মৃতি ক্রিকেট টু্র্নামেন্টের টাকা আত্মসাতের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মেয়র প্রার্থী হিসেবে সকলের কাছে অধিক জনপ্রিয় হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তঁার বিরুদ্ধে এমন অপপ্রচার করা হচ্ছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় কুমারখালী মিলনাগারে দুর্গাপুর নওজোয়ান ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম একে রশিদ স্মৃতি ক্রিকেট টু্র্নামেন্টের আহবায়ক রুবেল হাসান রজন। তিনি জানান, গত ১ জুন উপজেলা পরিষদ মাঠে মরহুম একে রশিদ স্মৃতি ক্রিকেট টু্র্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রথমে ব্যাটে নেমে ঝিনাইদহ আর এস বি ক্লাব ১৬ ওভাবে ৩০৪ রান করে। বিপরীতে ঢাকার মারুফ আব্দুল্লাহ ক্লাব ১০ ওভারে ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান করে। খেলার এ পর্যায়ে এক ব্যাটিং ছক্কা হাকাতে গিয়ে ক্যাচ আউট হন। এ নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব মাঠ ছেড়ে চলে যায়। পরে আম্পায়ার, কমিটি ও অতিথিদের সঙ্গে আলোচনা করে ঝিনাইদহের আর এস বি ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রাইজ মানি এক লক্ষ টাকা দলটির ব্যবস্থাপক ও খেলোয়ারদের হাতে তুলে দেওয়া হয়। আর রানার্স আপ দলের ৫০ হাজার টাকা কমিটির কাছে গচ্ছিত রাখা হয়। পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারজানা আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার, থানার তদন্ত ওসি আমিরুল ইসলাম প্রমূখ।
রুবেল হাসান আরো জানান, টু্র্নামেন্টেটি ছিল আতিকুর রহমান সবুজের বাবার নামে। সবুজ টুর্নামেন্টে প্রায় ৫ লাখ টাকা খরচ করেছে। সেখানে এই সামান্য টাকা আত্মসাতের খবর মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দুর্গাপুর নওজোয়ান ক্লাবের সদস্য সচিব ও পৌর জিয়া ম ের আহবায়ক রাকিব হোসেন বলেন, সবুজ মেয়র প্রার্থী হিসেবে সকলের কাছে জনপ্রিয়। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে প্রতিপক্ষরা টু্র্নামেন্টের প্রাইজ মানি নিয়ে ফেসবুকে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেদিনের খেলায় আম্পায়ারের দঁায়িত্বে ছিলেন রাহাত বিন হাবিব।
তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খেলায় হারার আশঙ্কায় আউটকে ছক্কা দাবি করে মারুফ আব্দুল্লাহ ক্লাব মাঠ ছেড়ে চলে যায়। পরে সকলের সিদ্ধান্ত অনুযায়ী এই দলকে রানার্স আপ করা হয় এবং তঁাদের প্রাইজ মানি কমিটির কাছে আছে। এখানে সবুজের কোনো সম্পৃক্ততা নেই।সংবাদ সম্মেলনে দুর্গাপুর নওজোয়ান ক্লাবের সদস্য, খেলোয়ার, আম্পায়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।