• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভিজিএফ চাল বি’তরণ ঘি’রে বিএনপি নে’তা’ক’র্মী’দের অ”স্ত্র ম’হ’ড়া ও ভা’ঙ’চু’রে’র অ’ভি’যো’গ, ব’ন্ধ ইউপি সে’বা কা’র্য’ক্র’ম কুষ্টিয়ার গড়াই ন’দে গো’স’লে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃ ত্যু বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের চা’পা’য় মোটরসাইকেল চালক সহ নি”হ*ত- ৩ গু’মে’র মা’ম’লা’য় আ’সা’মি হচ্ছেন বেনজিরের ঘ’নি’ষ্ঠ ভু’ল চিকিৎসায় শিশু মৃ”ত্যু”র অ’ভি’যো’গ  শিশুর চিঠিতে সেতু নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর, পরিদর্শনে সেতু মন্ত্রী বাগেরহাটের রামপালে আ’ই’ন’শৃ’ঙ্খলা বিষয়ক মা’সিক স’ভা মিরপুরে মুক্তিযোদ্ধা সন্তান বাড়ি ছা’ড়া রাবেয়া আক্তার চা’ই স্ত্রীর অ’ধি’কা’র  ইমামের মোটরসাইকেল চু”রি করে সাইকেল রেখে গেল চো”র কুষ্টিয়ায় শ’তাধিক পরিবারকে চড়া সু’দে সর্ব’শা’ন্ত’কা’রী পোড়াদহের ইকবাল শেঠ গ্রে’প্তা’র

কুষ্টিয়ার গড়াই ন’দে গো’স’লে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃ ত্যু

notuntimes / ৫৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

তীব্র গরমে একটু প্রশান্তির আশায় কুষ্টিয়ার গড়াই নদে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃ ত্যু

তীব্র গরমে একটু প্রশান্তির আশায় পরীক্ষা শেষে বাড়ি ফিরে গড়াই নদে গোসল করতে গিয়েছিল দুই এসএসসি পরীক্ষার্থী। সেই প্রশান্তির গোসলই কাল হলো তাদের জন্য। নদের পানিতে ডুবে অকালে প্রাণ হারিয়েছে এই দুই শিক্ষার্থী।

কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদে বুধবার (২০ মে) বেলা ২টার দিকে ওই শিক্ষার্থীদের মৃত্যু হয়। নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাকিবুল ইসলাম ১৭ ও মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)।

জানা যায়,দুই শিক্ষার্থী হাটস হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা পূর্ব পরিচিত এবং বন্ধু। বুধবার পরীক্ষা শেষে তারা ঠিক করে তীব্র গরম থেকে একটু প্রশান্তি পেতে গড়াই নদে গোসলে যাবে। পরে বেলা ২টার দিকে তারা হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদে নামে। একপর্যায়ে তারা নদের স্রোতে তলিয়ে যায়।এলেকাবাসীরা দেখতে পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!