• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ কুষ্টিয়ায় সড়কে বা’ড়’ছে প্রা’ণ’হা’নি’র ঝুঁ”কি নি’শ্চি’হ্ন হ’চ্ছে পরিবার কুষ্টিয়ায় চলতি বছরেই ৪৩ দুর্ঘটনায় নি”হ”ত ৩৬ প্র’তি’বা’দ করাই হলো কাল, কুষ্টিয়ায় ছু’রি’কা’ঘা’তে জ’খ’ম এসএসসি পরীক্ষার্থী ৬৪ জেলায় প্র”তি’ব’ন্ধী স্কুল প্র’তি’ষ্ঠা করবে সরকার প্রতিমন্ত্রীর নি’র্দে’শে সুন্দরবনে বি’ষ দ”স‍্যু ও বি”ষ স’র’বরা’হকা’রী সহ আ”ট”ক-৩ সা’র্বভৌ’ম’ত্ব র‍্যা’লি’তে হেঁ’টে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী আজ ঐ’তি’হা’সি’ক জাতীয় বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’স বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’সে’র স’মা’বে’শে হা’তা’হা’তি, যু’ব’দ’ল নে’তা’র ফা’ট’ল না’ক সু’ন্দ’র’ব’নের দ”স‍্যু ‘জোনাব’ বা’হি’নী’র প্র’ধা’ন আ”ট’ক শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শি’ক্ষি’কা’সহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

কুষ্টিয়ায় সড়কে বা’ড়’ছে প্রা’ণ’হা’নি’র ঝুঁ”কি নি’শ্চি’হ্ন হ’চ্ছে পরিবার কুষ্টিয়ায় চলতি বছরেই ৪৩ দুর্ঘটনায় নি”হ”ত ৩৬

notuntimes / ৪২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জাতীয় পর্যায়ে ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন, কুষ্টিয়ায় চলতি বছরেই ৪৩ দুর্ঘটনায় নি”হ”ত ৩৬

সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে মানুষের জীবন, ভেঙে দিচ্ছে একেকটি পরিবার। কখনো স্বামী-স্ত্রী, কখনো বাবা-সন্তান আবার কখনো একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে নিঃস্ব হয়ে যাচ্ছেন স্বজনরা।জাতীয় পর্যায়ে গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার ভয়াবহ তথ্য উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে। জাতীয় পর্যায়ের এই চিত্রের পাশাপাশি কুষ্টিয়ার সড়কেও বাড়ছে প্রাণহানির উদ্বেগ। চলতি বছরের এ পর্যন্ত কুষ্টিয়া জেলার হাইওয়ে পুলিশের আওতাধীন এলাকায় ৪৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন,আহত হয়েছেন ৬৮ জন।

রোববার (৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন জানায়,২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশের সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯৩টি।এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮৬ জন। একই সময়ে বাবা ও সন্তান নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৫৯টি, এতে প্রাণ গেছে ৩১৮ জনের।

অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির চিত্র আরও ভয়াবহ।এ ধরনের ৫২৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ৭২৮ জন। মাইক্রোবাসের ১৮৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৭০৮ জন। এ ছাড়া প্রাইভেটকারের ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন, অ্যাম্বুলেন্সের ৪৫টি দুর্ঘটনায় ১৬২ জন এবং বাসের ৩২টি দুর্ঘটনায় ৮৫ জন নিহত হয়েছেন।

কুষ্টিয়াতেও বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র সামনে এসেছে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি কুষ্টিয়া বাইপাস সড়কে সিলিন্ডারবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন।এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর খোকসা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়।এসব মর্মান্তিক দুর্ঘটনা জেলার সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কুষ্টিয়া–ঝিনাইদহ, কুষ্টিয়া–রাজবাড়ী, কুষ্টিয়া–মেহেরপুর ও কুষ্টিয়া–ঈশ্বরদী সড়কে যানবাহনের চাপ,অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং অবৈধ যানবাহনের চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে আশঙ্কা রয়েছে।বিশেষ করে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল এবং মোটরসাইকেলের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ২০২৬ সালের এ পর্যন্ত কুষ্টিয়া হাইওয়ে পুলিশের আওতাধীন এলাকায় মোট ৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।এসব দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলোতে মোট ৭২টি যানবাহন জড়িত ছিল।

কুষ্টিয়া জেলা নিরাপদ সড়ক চাই কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাসসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ সড়কে দুর্ঘটনা কমাতে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই যৌথভাবে কাজ করছে।

তিনি আর বলেন,ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।এসব কার্যক্রমের মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে।দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া গেলে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সর্বাগ্রে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করা প্রয়োজন।বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। তাদের কারও কারও ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশনও থাকে না।এসব চালককে আইনের আওতায় আনা গেলে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে,সড়ক দুর্ঘটনা কেবল একজন মানুষের মৃত্যু নয়, অনেক ক্ষেত্রে একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ ও বেঁচে থাকার অবলম্বন কেড়ে নেয়। তাই কুষ্টিয়ার ঝুঁকিপূর্ণ সড়ক ও দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। যানবাহনের গতি নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহন চলাচল বন্ধ, নিয়মিত তদারকি এবং হাইওয়ে পুলিশের নজরদারি জোরদার করতে হবে।একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, সেই প্রশ্নও সামনে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!