• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ কুষ্টিয়ায় সড়কে বা’ড়’ছে প্রা’ণ’হা’নি’র ঝুঁ”কি নি’শ্চি’হ্ন হ’চ্ছে পরিবার কুষ্টিয়ায় চলতি বছরেই ৪৩ দুর্ঘটনায় নি”হ”ত ৩৬ প্র’তি’বা’দ করাই হলো কাল, কুষ্টিয়ায় ছু’রি’কা’ঘা’তে জ’খ’ম এসএসসি পরীক্ষার্থী ৬৪ জেলায় প্র”তি’ব’ন্ধী স্কুল প্র’তি’ষ্ঠা করবে সরকার প্রতিমন্ত্রীর নি’র্দে’শে সুন্দরবনে বি’ষ দ”স‍্যু ও বি”ষ স’র’বরা’হকা’রী সহ আ”ট”ক-৩ সা’র্বভৌ’ম’ত্ব র‍্যা’লি’তে হেঁ’টে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী আজ ঐ’তি’হা’সি’ক জাতীয় বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’স বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’সে’র স’মা’বে’শে হা’তা’হা’তি, যু’ব’দ’ল নে’তা’র ফা’ট’ল না’ক সু’ন্দ’র’ব’নের দ”স‍্যু ‘জোনাব’ বা’হি’নী’র প্র’ধা’ন আ”ট’ক শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শি’ক্ষি’কা’সহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

notuntimes / ৪৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

মন্ত্রণালয়ের নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সারের ডিলার নিয়োগ বাতিলের একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৮ নভেম্বরের তারিখসংবলিত নোটিশটিতে দাবি করা হয়, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও সরকারি সার সরবরাহের স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতায় অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিলের কথাও উল্লেখ রয়েছে।

এমন দাবিতে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে।

তবে অনুসন্ধানে দেখা যায়, বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে প্রচারিত নোটিশটি ভুয়া। কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমন কোনো নোটিশ পাওয়া যায়নি। এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাও নোটিশটিকে ভুয়া বলে নিশ্চিত করেছেন।

সরকারি ওয়েবসাইটে নেই নিয়োগ বাতিলের নোটিশ

প্রথমে কৃষি মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নোটিশগুলো পর্যালোচনা করে ৮ নভেম্বর তারিখে বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত কোনো নোটিশ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত হতে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করে নতুন টাইমস। ৮ নভেম্বরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নোটিশটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না না, ওটা তো ভুয়া। একেবারে ভুয়া।’

ভুয়া নোটিশ নিয়ে মন্ত্রণালয়ের সতর্কতা

এদিকে সার ডিলার নিয়োগ বাতিলের ভুয়া নোটিশ প্রচারের বিষয়ে ৯ নভেম্বর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!