• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া মিরপুরে আমলা সরকারি কলেজ ছাত্রদলের কুইজ ও আ’লোচ’না স’ভা কুষ্টিয়া মিরপুরে আমলা সরকারি কলেজ ছাত্রদলের কুইজ ও আলোচনা সভা প্রেমিকাকে হ”ত্যা’র পর পরিবারে ফোন—‘লা”শ নিয়ে যা’ কুষ্টিয়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক হলেন আশরাফুল ইসলাম অনিক দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে ব’লা’ৎ’কার: শিক্ষককে আ’ট’কাতে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আ’হ’ত, গাড়ি ভা’ঙ’চুর এক কুকুরের কা’ম’ড়ে আ’হ’ত ৪৫, ৪০ মিনিটে হাসপাতালে ২৫ নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হা’ম’লার প্র’তি’বা’দে কুষ্টিয়ায় এনসিপির চার অঙ্গসংগঠনের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ কুষ্টিয়ায় দুইটি পি’স্ত’ল ও ১৮ রা’উ’ন্ড গু’লি’সহ আ’ট’ক ২ মোটরসাইকেলের ধা’ক্কা’য় বৃ’দ্ধার মৃ”ত্যু ওঝার ঝাড়ফুঁকে চিকিৎসায় বি’লম্ব, সা’পে কা’টা রোগীর মৃ”ত্যু

কুষ্টিয়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক হলেন আশরাফুল ইসলাম অনিক

notuntimes / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক হলেন আশরাফুল ইসলাম অনিক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম অনিক। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং কুষ্টিয়া শহর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। ৮ অক্টোবর ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এবং কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনির সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল আশরাফুল ইসলাম অনিককে কুষ্টিয়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক পদে অনুমোদন প্রদান করে। রাজনৈতিক জীবনে আশরাফুল ইসলাম অনিক দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে তিনি একাধিক মামলায় আসামি, গ্রেপ্তার ও কারাভোগের শিকার হন। বিভিন্ন সময়ে হামলা ও শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছেন বলে তার রাজনৈতিক সহযোদ্ধারা জানান। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে।কমিটিতে সভাপতি করা হয় ফুহাদ রেজা ফাহিমকে এবং সাধারণ সম্পাদক করা হয় জিল্লুর রহমান জনিকে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া মিলন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় নবগঠিত জেলা কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর কথা বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে নবগঠিত আট জেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক দিকনির্দেশনামূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী, গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নবগঠিত কুষ্টিয়া জেলা যুবদলের সামনে এখন অন্যতম প্রধান সাংগঠনিক লক্ষ্য হচ্ছে জেলার ছয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভায় সাংগঠনিক কার্যক্রমকে সক্রিয় করা। এ লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলা ও পৌরসভা পর্যায়ে কর্মীসভা, মতবিনিময় সভা ও সাংগঠনিক সভা আয়োজনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে যেসব উপজেলা ও পৌর ইউনিটের কমিটি পুনর্গঠন বা নতুন করে গঠন প্রয়োজন, সেসব ইউনিটে সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করা, নিষ্ক্রিয় ইউনিটগুলোকে সক্রিয় করা, দীর্ঘদিন মাঠে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নিয়মিত কর্মসূচির মাধ্যমে যুবদলের সাংগঠনিক উপস্থিতি দৃশ্যমান করার ওপর গুরুত্ব দেওয়ার কথা রয়েছে। জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি উপজেলা, পৌরসভা ও পরবর্তী পর্যায়ে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সংগঠনকে কার্যকর কাঠামোর মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি ধারাবাহিক সাংগঠনিক ভিত্তি তৈরির প্রত্যাশা রয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম অনিকের দায়িত্বের মধ্যেও থাকবে সংগঠনের দাপ্তরিক কার্যক্রমকে সুশৃঙ্খল করা, নিয়মিত বিজ্ঞপ্তি ও চিঠিপত্র সংরক্ষণ ও প্রচার, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কর্মসূচির তথ্যসমন্বয়, সভা-সমাবেশের নোটিশ ও সাংগঠনিক নথিপত্র সংরক্ষণ এবং জেলা থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক যোগাযোগকে আরও কার্যকর করা। নতুন নেতৃত্বের সমন্বিত উদ্যোগে কুষ্টিয়া জেলা যুবদল আরও সুসংগঠিত, সক্রিয় ও দায়িত্বশীল সাংগঠনিক কাঠামো হিসেবে গড়ে উঠবে। বিশেষ করে নিয়মিত কর্মীসভা, তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ, সাংগঠনিক শৃঙ্খলা, কর্মসূচির বাস্তবায়ন এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!