• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’ট’নার শিকার ব্যক্তির বি”চ্ছি”ন্ন পা গা”য়ে’ব কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব গাংনীতে গরু বোঝাই ট্রলি উ’ল্টে নি”হ”ত -১, আ’হ’ত-১০ যু’দ্ধ’বি’র’তি শে’ষ, ই’রানের সঙ্গে আর চু’ক্তি চাই না: ট্রাম্প ইবি ছাত্রদলে ন’তুন নে’তৃ’ত্বে মিথুন রাফিজ শিক্ষার্থী বা’ন্ধব রা’জ’নীতির অ’ঙ্গী’কা’র ইবি’র আব্দালপুরে ইজিবাইক ও ভ্যানের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১ গাংনীতে ১২ ঘন্টার মধ্যে চু’রি হওয়া স্ব’র্ণা’লংকার উ’দ্ধা’র,আ’ট’ক -১, প্রশাসনকে ধন্যবাদ দিলেন ভু’ক্ত’ভো’গী না’রী  কুষ্টিয়া কারাগারে যা’ব’জ্জী’বন সা’জা’প্রা’প্ত কয়েদির মৃ”ত্যু মেসির-রোমেরোর গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অ’ভি’যো’গ 

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’ট’নার শিকার ব্যক্তির বি”চ্ছি”ন্ন পা গা”য়ে’ব

notuntimes / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

সড়ক দুর্ঘটনার শিকার হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে।কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে।

বুধবার (৮ জুলাই) বিকালে হাসপাতালটির অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করে পা টি পাওয়া যায়নি।

মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন ডান পা খুঁজে না পাওয়ার ঘটনা ন্যক্কারজনক ও ক্ষুব্ধ হয়েছেন স্বজনরা। পরে হাসেম আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন নিহতের পরিবার।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর অপারেশন থিয়েটারে তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

ঘটনার রহস্য উদঘাটন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন তারা। নিহত হাসেম ইবি থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় কৃষিকাজ করতেন। আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন জানান, হাশেম তার প্রতিবেশী চাচাতো ভাই। তিনি অভিযোগ করেন হাসপাতালের সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এ ঘটনা ঘটেছে। তিনি বিষয়টি তদন্ত করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানান লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্তে খতিয়ে দেখবেন।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে ভর্তি হলে হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের কাছে বিচ্ছিন্ন পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছে বলে আমি রাতেই শুনেছি। এরপর কি হয়েছে জানা নেই। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, এ ব্যাপারে তার কিছু জানা নেই। তবে নিহতের পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এক্ষেত্রে কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!