• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর প্র’টো’ক’ল ক’র্মী’দে’র স’ঙ্গে বা’গ’বি’ত’ণ্ডা,প’দ হা’রা’লেন ছাএদল নে’তা  রামপালে দেড় শ’তা’ধিক প’রি’বারের সু’পেয় পানির সু’ব্য’বস্থা করে দিলেন-প’রি’বেশ প্রতিমন্ত্রী  মো’টরসাইকেল কি’ন’তে বাবাকে বা’ধ্য করা যুবকের প্রা’ণ গে’ল সে’ই মো’টর’সা’ইকে’লেই মিরপুরে শ’হী’দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উ’প’ল’ক্ষে আ’লো’চনা স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠিত খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উ’দযা’পন উ’প’ল’ক্ষে প্রস্তুতি স’ভা অ’নুষ্ঠিত পিকআপ-সিএনজি মু’খো’মু’খি সং’ঘ’র্ষে বাবা-ছেলের মৃ ত্যু এনসিপি নে’তা’কে জু’তা’পে’টা,দল থেকে অ’ব্যা’হ’তি নানা আয়োজনে পা’লি’ত হচ্ছে জিয়াউর রহমানের ৪৫তম শা’হা’দা’তবা’র্ষি’কী কুষ্টিয়ায় ৪ মাস বয়সী স’ন্তান’কে নদীতে ফে’লে মা’য়ের আ’ত্ম’হ’ত্যা’র চে’ষ্টা

খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উ’দযা’পন উ’প’ল’ক্ষে প্রস্তুতি স’ভা অ’নুষ্ঠিত

notuntimes / ১৩৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাগর আগ‌মেদ, দৌলতপুর:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের ১৯৯৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় রজতজয়ন্তী উদযাপনকে সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কলেজের সভাপতি এমদাদুর রহমান, অধ্যক্ষ নাজমুল হক, খলিসাকুণ্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. আমানুল্লাহ, ইঞ্জিনিয়ার কাজল, জালাল উদ্দীন, খলিসাকুণ্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনারুল হক, বিএনপি নেতা মিন্টু, বাপ্পারাজ হোসেন, ইউপি সচিব সোহেল জোয়ার্দ্দার, কেপিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মালিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ১৯৯৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আকরাম হোসেন এবং সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।

সভায় বক্তারা বলেন, খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের ২৫ বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বর্ণাঢ্য ও সফল রজতজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!