• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মেসির-রোমেরোর গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অ’ভি’যো’গ  দৌলতপুরে কৃষকদের মা’ঝে সরকারি সহায়তা বি’ত’রণ ও তিন দিনের ফল মেলা উ’দ্বো’ধন  ঝিনাইদহের ১০ বছরের শি”শু ফাতেমা বাঁ’চ’তে চায়! আসুন, আমরা তার পাশে দাঁ’ড়া’ই গাংনীতে কচা গাছের ফল খে’য়ে অ’সু’স্থ ১৪ শি’শু গাংনীতে লো’ড’শে’ডিং বি’পা’কে এইচএসসি পরীক্ষার্থী কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে জি’ম্মি রো’গীরা : ভো’গা’ন্তি চ’রমে কুষ্টিয়ায় বই পড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধনকালে ডিসি তৌহিদ বিন-হাসান দেশে এখনো সন্ত্রাস চাঁদাবাজী দূর্ণীত বন্ধ হয়নি। সর্বত্র মাদকের সয়লাব, মাদক মহামারি আকার ধারন করেছে – কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আমরা জামায়াতের খো’প থেকে বেরিয়ে এসেছি:চরমোনাই পীর

গাংনীতে কচা গাছের ফল খে’য়ে অ’সু’স্থ ১৪ শি’শু

notuntimes / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

গাংনীতে কচা গাছের ফল খে’য়ে অ’সু’স্থ ১৪ শি’শু

মেহেরপুরের গাংনীতে কচা গাছের ফল খেয়ে ১৪জন শিশু অসুস্থ হয়ে পড়েছে।এর মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

সোমবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফেরেন।

গত রোববার বিকেলে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের ১৪ জন শিশু এ ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ শিশুরা হলো, মোস্তাকিন আলী (১২), কাফি হোসেন (১২), আমেনা খাতুন (৩), হালিমা খাতুন (৯), রক্তিমা খাতুন (১১), রিয়াদ হাসান (১১), ফেরদৌস (১০) ফুয়াদ আলী(১২) এবং মোস্তাকিম আহমেদ (৯) সহ মোট ১৪ জন অসুস্থ হয়।এর মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়।

স্থানীয়রাজানান, গত রোববার বিকেলে উপজেলার সহড়ানাড়িয়া গ্রামের ১৪ জন শিশু সড়কের পাশে থাকা কচা গাছের ফলকে কাঠ বাদাম ভেবে খেয়ে ফেলে।খেতে স্বাদ লাগে তাই না বুঝেই তারা এগুলো খায়।তাৎক্ষণিক কোন সমস্যা না হওয়ায় খেলা শেষে তারা বাড়ি চলে যায়।পরে সন্ধ্যার পর তাদের পেটে ব্যথা ও বমি হতে শুরু করে।বিষয়টি পরিবারের লোক বুঝতে পেরে তাৎক্ষণিক তাদের হাসপাতালে ভর্তি করে।আজ সোমবার সকালে চিকিৎসা নিয়ে পরিবারের লোকজন তাদের বাড়ি নিয়ে যায়।

কয়েকজন অবিভাবক বলেন, কচাগাছ বসতবাড়ি বা ক্ষেতে বেড়া তৈরীর জন্য ব্যবহার হয়। এই গাছের ফল ও পাতা গরু ছাগলেও খায় না।তাই বেড়া হিসেবে বেশী কার্যকরী।কচা গাছের ফল সাধারণত কেউ খায় না। এই ফল খেলে মানুষের ক্ষতি হয় এমনটি আমরা জানি।গতকাল এ ফল খেয়ে ১৪ জন শিশু অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ শিশু মো: মোস্তাকিন আহমেদ এর মা শাহনাজ পারভীন বলেন, আমার ছেলে বিকেলে খেলতে যাই।পরে সন্ধ্যার দিকে বাড়ি চলে আসে।সে বাড়ি ফেরার পর প্রচন্ড পেট ব্যথা ও বমি করতে শুরু করে।এতে আমি ভয় পেয়ে যাই।তাৎক্ষণিকভাবে গ্রামের চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ায়। কিন্তু পেট ব্যথা ও বমি আরও বাড়তে থাকে। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।ডাক্তাররা অত্যন্ত যত্ন সহকারে দেখভাল করে।এখন আল্লাহর রহমতে ভালো আছে।

হাসপাতালে ভর্তি রিয়াদ হাসান বলেন, খেলার শেষে বাড়ি ফেরার সময় কয়েকজন বন্ধু বলে এই ফল খেতে খুব ভাল।আমরা সবাই গাছ থেকে পেড়ে এ ফল খেতে শুরু করি।তাৎক্ষণিক আমরা কিছু বুঝতে পারিনি।সন্ধ্যার সময় বাড়ি ফেরার পর বমি ও পেটে ব্যথা শুরু হয়।বিষয়টি পরিবারের লোকজনকে জানাই।আর আমাদের হাসপাতালে ভর্তি করে।এখন ভালো আছি।

বিষয়টি নিশ্চিত করে ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন, গ্রামে সাধারণত এ গাছকে কচাগাছ বলে।গতকাল বিকেলে শিশুরা খেলার শেষে বাবুর আলীর পুকুরের পাশে থাকা এই গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে।পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তারা বাড়ি আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান বলেন, একটি বুনো গাছের ফল খেয়ে ৯জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল।এ ফল খেয়ে পেটে ব্যথা ও বমি হওয়া অবস্থায় শিশুদের হাসপাতালে ভর্তি করে। শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।তারা আশংকা মুক্ত রয়েছে।আজ সোমবার সকালে পরিবারের লোকজন তাদের বাড়ি নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!