• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি: সিমু আলী

ঘুমন্ত ছেলেকে হ ত্যা র পর বাবার আ ত্ম হ ত্যা

notuntimes / ৪৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত ছেলেকে খুনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাকিব (১৮) উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ঘাতক পিতা সোহেল (৫০) পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর পড়াশোনার পাশাপাশি চাকরি করে অভাবের সংসারে হাল ধরেছিলেন সাকিব। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান সোহেল। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু নিশ্চিত হলে বাড়ি থেকে বেরিয়ে নিকটস্থ রেললাইনে ঝাঁপ দেন তিনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক এবং এ নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!