• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী আ’ন্দো’ল’ন বাংলাদেশের কুষ্টিয়া জেলা কমিটি গঠন ও শপথ গ্রহণ অ’নু’ষ্ঠিত  *জুলাই শ’হী’দ প’রিবার ও জুলাই যো’দ্ধা’দের নিয়ে কুষ্টিয়ায় জামায়াতের স’মা’বেশ অ’নুষ্ঠিত* গোয়ালন্দে ও’য়ে ব্রি’জ স্কে’লের গার্ডার ভে’ঙে ব’ন্ধ ওজন কার্যক্রম, ভো’গা’ন্তি’তে ট্রাকচালকরা তে’লা’পো’কা’ বি’দ্রো’হে মোদির বি’দা’য়’ঘ’ণ্টা? মধ্যপ্রাচ্যে মা’ন’ব পা’চা’র চ’ক্রে’র মূল হো’তা গ্রে’ফ’তা’র চুয়াডাঙ্গায় ট্রাকের ধা’ক্কা’য় মোটরসাইকেল আরোহী নি”হ’ত উ’ত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন ব’ন্ধ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল অফিসে ঝু’লছে তা’লা, অফিস করেন না কেউই কেউই কুষ্টিয়ার খোকসায় খাল পুনঃখনন প্রকল্পে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ

চুয়াডাঙ্গায় ট্রাকের ধা’ক্কা’য় মোটরসাইকেল আরোহী নি”হ’ত

notuntimes / ৮ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রাকের ধা’ক্কা’য় মোটরসাইকেল আরোহী নি”হ’ত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে সেটি চালাচ্ছিলেন আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘ঘটনাস্থল থেকে স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!