• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই প’দক্ষে’প নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেট্রো রেলের ৪৬ পিলারে ফা’ট’ল, ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রি’টি’ক্যা’ল’ দেশে আসলো প্র’বা’সী রাজুর লা’শ, এলাকায় শো’কে’র ছায়া ছে’লে’র বি’য়ে’র আ’গের দি’ন ট্রা’কের ধা’ক্কা’য় বাবা-মা নি’হ’ত চুয়াডাঙ্গায় বাসায় ঢুকে প্রকৌশলীর স্ত্রী ও মে’য়ে’কে কো’পা’ল দু’র্বৃ’ত্ত’রা, আ’ট’ক ১ চুয়াডাঙ্গায় ১৮৪টি ক্লিনিক-ডায়াগনস্টিকের ১৩৬টিরই নেই লা’ই’সে’ন্স ন’বায়’ন স’র’কা’রি চা’করিতে ভাইভার নম্বর বাড়ানোর প্র’তি’বা’দে ইবি শিবিরের বি’ক্ষো’ভ প্রতিবন্ধী ছেলের মুখে হাসি ফুটালেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল,উপহার দিলেন হুইলচেয়ার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

ছে’লে’র বি’য়ে’র আ’গের দি’ন ট্রা’কের ধা’ক্কা’য় বাবা-মা নি’হ’ত

notuntimes / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ছেলের বিয়ের আগের দিন ট্রাকের ধাক্কায় বাবা-মা নিহত

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে বিয়ের কেনাকাটা করতে যান আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা বাড়ির উদ্দেশে রওনা দেন।

আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহরের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত আনোয়ার মালিথাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ছেলের বিয়ের আগের দিন বাবা-মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!