• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী আ’ন্দো’ল’ন বাংলাদেশের কুষ্টিয়া জেলা কমিটি গঠন ও শপথ গ্রহণ অ’নু’ষ্ঠিত  *জুলাই শ’হী’দ প’রিবার ও জুলাই যো’দ্ধা’দের নিয়ে কুষ্টিয়ায় জামায়াতের স’মা’বেশ অ’নুষ্ঠিত* গোয়ালন্দে ও’য়ে ব্রি’জ স্কে’লের গার্ডার ভে’ঙে ব’ন্ধ ওজন কার্যক্রম, ভো’গা’ন্তি’তে ট্রাকচালকরা তে’লা’পো’কা’ বি’দ্রো’হে মোদির বি’দা’য়’ঘ’ণ্টা? মধ্যপ্রাচ্যে মা’ন’ব পা’চা’র চ’ক্রে’র মূল হো’তা গ্রে’ফ’তা’র চুয়াডাঙ্গায় ট্রাকের ধা’ক্কা’য় মোটরসাইকেল আরোহী নি”হ’ত উ’ত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন ব’ন্ধ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল অফিসে ঝু’লছে তা’লা, অফিস করেন না কেউই কেউই কুষ্টিয়ার খোকসায় খাল পুনঃখনন প্রকল্পে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ

*জুলাই শ’হী’দ প’রিবার ও জুলাই যো’দ্ধা’দের নিয়ে কুষ্টিয়ায় জামায়াতের স’মা’বেশ অ’নুষ্ঠিত*

notuntimes / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

*জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে কুষ্টিয়ায় জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত*

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও বীর আহত যোদ্ধাদের সম্মানার্থে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) বিকেল ৫টায় শহরের মোল্লাতেঘড়িয়াস্থ ‘আব্দুল ওয়াহেদ অডিটোরিয়াম’-এ এই ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি জনাব এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য জনাব আফজাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মহসিন বলেন, “জুলাইয়ের শহীদ ও আহতদের ত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আজ নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।”

বিশেষ অতিথির বক্তব্যে জনাব আফজাল হোসাইন এমপি বলেন, “জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী জনাব সুজাউদ্দিন জোয়াদ্দার ও জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের মধ্য থেকেও অনেকে তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন। অতিথিরা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!