• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহে ব’র্ণাঢ্য আ:য়ো’জ’নে নবগঙ্গা ফিটনেস একাডেমি’র প্রতিষ্ঠা বা’র্ষি’কী উ’দ’যাপ’ন ড্রাগন ফলের রাজধানী মহেশপুরে প্রতিদিন কো’টি টা’কার বেচাকেনা’ ন্যা’য্যমূল্য পেয়ে হাসি কৃষকের মুখে গাংনীতে শিক্ষার্থীদের প’চা ডিম দেওয়ার স’ত্যতা পে’য়েছে ত’দ’ন্ত ক’মি’টি সুপেয় পানির সং’ক’ট নি’র’সনে রামপালে ২১৫টি পানির ট্যাংকি বি’ত’রণ করেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম  বাসের ধা’ক্কা’য় প্রা”ণ গেল স্কুলছাত্রের  ভেড়ামারায় চিকিৎসা সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাপলা চত্বর হ’ত্যা’কা’ণ্ডে আ’সা’মি হচ্ছেন ইনু এ’আই দিয়ে তৈ’রি ভু’য়া প্র’বে’শপ’ত্র দিয়ে পরীক্ষায় অং’শ নে’য়া’র চে’ষ্টা, দুজনের শা’স্তি জুনে ৪৭ জন সাংবাদিক নি’র্যা’ত’ন ও হ’য়রা’নির শি’কা’র রা’জ’নৈতিক স’হিং’স’তা ও মবে খু’ন ৪০ জন গাংনীতে প’চা ডিম কা’ন্ডে উ’ল্টো শো’ক’জ খেলেন প্রধান শিক্ষক

ঝিনাইদহে ব’র্ণাঢ্য আ:য়ো’জ’নে নবগঙ্গা ফিটনেস একাডেমি’র প্রতিষ্ঠা বা’র্ষি’কী উ’দ’যাপ’ন

notuntimes / ২০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে নবগঙ্গা ফিটনেস একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার সকালে শহরের পৌর ইকো পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় নবগঙ্গা ফিটনেছ একাডেমীর সিনিয়র সদস্য এ কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওসমান আলী বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, নবগঙ্গা ফিটনেস একাডেমীর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর সদস্য শাহানুর আলম। আলোচনা সভার আগে পৌর ইকো পার্কের নবগঙ্গা নদীর পাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে অতিথিবৃন্দ। ‘স্বাস্থ্য আপনার মুল্যবান সম্পদ’ এই শ্লোগানে ১ বছর আগে পৌর ইকোপার্কের নবগঙ্গা নদীর পাড়ে শুরু হয় এই একাডেমীর যাত্রা। শুরুতে ২ জন সদস্য থাকলেও এখন তা দাড়িয়েছে দেড় শতাধিক। প্রতিদিন ভোরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে শরীরচর্চায় অংশ নিয়ে সুস্থ জীবন গঠনে ভূমিকা রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!