• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

টানা তিন দিন সং”ঘ”র্ষ, এলাকায় পুলিশ মো”তায়েন 

notuntimes / ৪৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুজন।

গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রোববার (২৬ এপ্রিল) ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত একদল তরুণ প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। কারও হাতে ধারালো অস্ত্র দেখা যায়, এমনকি গুলিবর্ষণের দৃশ্যও ধরা পড়ে। এ সময় ছোড়া ইটপাটকেল আশপাশের দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে পড়লে কাচ ভাঙার শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়,দক্ষিণ চর্থার থিরাপুকুরপাড় ও জিনাপুকুরপাড়—দুটি পাশাপাশি এলাকা। তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে দুই এলাকার কিছু তরুণের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে ওই বিরোধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এতে স্থানীয় বাসিন্দারাও জড়িয়ে পড়েন এবং দুই পক্ষ বিভক্ত হয়ে পড়ে—জিনাপুকুরপাড়ের ‘নয়ন গ্রুপ’ ও থিরাপুকুরপাড়ের ‘স্বপন গ্রুপ’ নামে।

সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুই পাড়ের বিস্তীর্ণ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়, ফলে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ আর না ঘটে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!