• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ার মিরপুরে রাস্তায় ট্রাক চলাচলে বা’ধা দেওয়ার প্র’তি’বা’দে মা’ন’ব’বন্ধ’ন কুষ্টিয়াসহ ১৭ জেলায় সত’র্ক’বা’র্তা জা’রি মা ও তিন মেয়েকে কু”পি’য়ে হ”ত্যা গ’ন’পি’টু’নিতে হা’ম’লা’কা’রী নি”হ”ত  কুষ্টিয়ায় রি’ভ’ল’বার-গু’লি’সহ যুবককে গ’ন’পি’টু’নি দিয়ে পুলিশে দিল এ’লা’কা’বা’সী বাইপাসে সড়কে প্রাইভেটকারে বাসের ধা’ক্কা, আ’হ’ত ৫ তা’প’প্র’বা’হে বি’প’র্যস্ত ইতালি: একদিনেই ৪ মৃ””ত্যু, স’ত’র্ক’তা জা’রি ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রি’মুখী সং’ঘ’র্ষে নি”হ”ত ১ আ’হ’ত ৩ ৩ গোল, অসংখ্য মুগ্ধতা! ব্রাজিলের খেলায় ফিরল সেই হারানো জাদু দিশার আয়োজনে চাকরী মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় কর অফিসে নি’য়ো’গ পরীক্ষায় প্র’ক্সি দিতে গিয়ে আ’ট’ক ৪

ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রি’মুখী সং’ঘ’র্ষে নি”হ”ত ১ আ’হ’ত ৩

notuntimes / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার মিয়া (৩২) নরসিংদী জেলার বেলাব উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান ও অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার, অটো ও ট্রাকচালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকালে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!