• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রামিসা হ”ত্যা’কা’রী’র প্র’কা’শ্যে’ ফাঁ”সি চাইলেন এমপি আমির হামজা  ট্রাক-মোটরসাইকেল সং’ঘ’র্ষে তরুণ নি হ ত  ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত  দৌলতপুরে আ’ধি’প’ত্য বি’স্তা’র’কে কে’ন্দ্র করে বিএনপির দু’ই গ্রু’পে’র মধ্যে সং’ঘ’র্ষ বাসের ভিড়ে নি’ত্য যৌ”ন হ’য়’রা’নি’র শি’কা’র হচ্ছেন না’রী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নি হ ত,৩০ হা”জা’র পিস ই”য়া”বা উ”দ্ধা”র  চট্টগ্রামে শি”শু ধ”র্ষণ”চে”ষ্টা”কে কেন্দ্র করে তুমুল উ’ত্তে’জ’না, ২ সাংবাদিক গু”লি”বি”দ্ধ গুলশান-বনানী-বারিধারা লেক দূ’ষ’ণমু’ক্ত রাখতে প’দক্ষে’প নি’চ্ছে সরকার দৈনিক সময়ের দিগন্তে পত্রিকায় সাংবাদিক নিয়োগ দেওয়া হবে কুষ্টিয়ায় ভিজিএফ চাল বি’তরণ ঘি’রে বিএনপি নে’তা’ক’র্মী’দের অ”স্ত্র ম’হ’ড়া ও ভা’ঙ’চু’রে’র অ’ভি’যো’গ, ব’ন্ধ ইউপি সে’বা কা’র্য’ক্র’ম

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত 

notuntimes / ৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জে। এ দুর্ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এলাকাবাসীর ও পুলিশ সূত্রে জানা যায়,দুপুরে লক্ষ্মীপুর থেকে একটি পণ্যবাহী ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন দুই তরুণ। পথিমধ্যে মোটরসাইকেলটি বাংলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বেপরোয়া গতির ট্রাকটি সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীই গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত শান্তকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

ওসি জানান নিহতের নাম-পরিচয় জানা গেলেও বিস্তারিত স্থায়ী ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে তিনি বেগমগঞ্জের বাসিন্দা।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী কৌশলে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!